চট্টগ্রামে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন

news-image

নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনার পতনের পর স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রাম নগরের জনজীবন। সড়কে অফিসগামী মানুষের আধিক্য বেড়েছে। তবে গণপরিবহন ছিল অন্যান্য দিনের তুলনায় কম। ফলে ভোগান্তি সঙ্গে করে গন্তব্যে ছুটতে হয়েছে নগরবাসীকে।

এদিকে নগরীর বিভিন্ন এলাকায় খুলতে শুরু করেছে দোকানপাট। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা এলেও শিক্ষার্থীদের তেমন উপস্থিতি দেখা যায়নি শিক্ষাপ্রতিষ্ঠানে।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে নগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় এমন চিত্র।

সরেজমিন ঘুরে দেখা যায়, নগরীর মুরাদপুর, ২ নং গেইট, চকবাজার ও জিইস মোড়ে সাধারণ মানুষের উপস্থিতি দেখা গেছে। গণপরিবহন কম থাকায় অতিরিক্ত ভাড়ায় গন্তব্যে যাত্রা করেন অনেকে। এসব এলাকায় অধিকাংশ দোকানপাট খোলা রয়েছে।

এদিকে, অফিস আদালত খুললেও উপস্থিতি কম দেখা গেছে। এছাড়া, স্কুল কলেজেও ছিল না শিক্ষার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি।

মাহমুদুল ইসলাম আজিন নামে এক ফিজিওথেরাপিস্ট ঢাকা পোস্টকে বলেন, সকাল থেকে অফিস করেছি। এখন বাসায় যাচ্ছি। পথে গাড়ির সংখ্যা কিছুটা কম। আশাকরি সবকিছু স্বাভাবিক হয়ে আসবে।

এর আগে সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনার পলায়নের পর নগরের বিভিন্ন এলাকায় বিজয় উল্লাস করে সাধারণ মানুষ। হাজার হাজার মানুষ নেমে পড়েন রাস্তায়। তাদের অনেকে মিষ্টি বিতরণ করতে থাকেন। ওই দিন দোকানে মিষ্টির সংকট দেখা দেয়। এদিন নগরে বিভিন্ন পয়েন্টে বেশ কয়েকটি পুলিশ বক্সসহ থানা ভাঙচুর করা হয়।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান