চট্টগ্রামে লাইটার জাহাজ ডুবি, নিখোঁজ ৫ নাবিক

news-image

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সিমেন্ট ক্লিংকার বোঝাই ‘এম ভি টিটু-১৪’ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় জাহাজটিতে থাকা ৮ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও ৫ জন। আজ শনিবার ভোরে জাহাজটি ডুবে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, নিখোঁজ সাত নাবিককে উদ্ধারে কোস্টগার্ড এবং ডুবে যাওয়া লাইটার জাহাজ উদ্ধারে বন্দরের উদ্ধারকারী জাহাজ টাগবোর্ট কাজ করছে। লাইটার জাহাজটি মাদার ভেসেল থেকে সিমেন্ট ক্লিংকার বোঝাই করে এসে বহির্নোঙরে অবস্থান করছিল। তবে কি কারণে লাইটার জাহাজটি ডুবে গেছে এবং এতে কি পরিমাণ পণ্য ছিল সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

তিনি আরও জানান, নিখোঁজ ৮ জন নাবিকের ৩ জনকে ছয় ঘন্টা পর উদ্ধার করা হয়। ৫ জন এখনো নিখোঁজ রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান