চট্টগ্রামে জোনায়েদ সাকির ওপর হামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ডে আহতদের দেখতে এসে আহত হয়েছেনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে তিনিসহ তার দলের কয়েকজন এ হামলার শিকার হন। গণসংহতির নেতাদের অভিযোগ, জয় বাংলা স্লোগান দেওয়ার পর এ হামলা চালিয়েছে ছাত্রলীগ।

হামলায় আহতদের অন্যতম হলেন গণসংহতি আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক হাসান মারুফ রুমি ও সদস্যসচিব ফরহাদ জামান, ছাত্র ফেডারেশনের চট্টগ্রামের সাধারণ সম্পাদক শ্রীধাম কুমার শীল, গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান ও জসীম উদ্দিন এবং সদস্য কামরুন নাহার ডলি।

গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় পরিষদের সদস্য শহীদ শ্যামল বলেন, ‘ঢাকা থেকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ কেন্দ্রীয় নেতারা বিস্ফোরণে আহতদের দেখতে এসেছিলেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলে বের হয়ে যাওয়ার সময় তার ওপর জয় বাংলা বলে হামলা করে ছাত্রলীগ। এ সময় তার গাড়িও ভাঙচুর করা হয়েছে। হামলার পর সাকিসহ আহতরা শেভরন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হামলায় আমাদের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।’

তবে সাফায়েত হোসেন নামের এক প্রত্যক্ষ্যদর্শী দাবি করেছেন সাকির ওপর ছাত্রলীগ নয়, সাধারণ মানুষ হামলা করেছেন। তিনি বলেন, ‘সাকি সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষে দলবল নিয়ে বিভিন্ন বুথে ঘুরছিলেন। তখন ইমার্জেন্সি থেকে মেইন গেটে যাওয়ার সময় ওনাদের লোকজনের পেছনে দুটি অ্যাম্বুলেন্স আটকা পড়ে। তাই পাবলিক ক্ষিপ্ত হয়ে তাদের দিকে তেড়ে যায়।’

গণসংহতি নেতাদের ওপর হামলার বিষয়টি অস্বীকার করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। তিনি বলেন, ‘এটা ভাইরাল হওয়ার অসুস্থ প্রতিযোগিতা। সে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নাকি। তার ওপর কেন হামলা হবে? সীতাকুণ্ডের বিস্ফোরণের পর থেকে তো হাজার হাজার মানুষ আসছে, কই কারও তো কোনো সমস্যা হয়নি। এমনকি ওনার আগে তো আমির খসরু সাহেব এসেছেন। তিনিও তো ঠিকঠাক চলে গেছেন।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান