ঘোষণা দিয়েও টিসিবির পণ্য বিক্রি স্থগিত

news-image

নিজস্ব প্রতিবেদক : খোলাবাজারে ১১০ টাকা লিটার সয়াবিন তেলসহ অন্যান্য পণ্য আজ সোমবার থেকে বিক্রি শুরুর কথা ছিল সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)। গত বুধবার এমন ঘোষণা দিলেও গতকাল রাতে হঠাৎ করে এক বিজ্ঞপ্তিতে সেই কার্যক্রম স্থগিতের কথা জানিয়েছে সংস্থাটি।

রোববার ট্রাক সেল বন্ধের কারণ হিসেবে টিসিবি বলেছে, বিক্রয় কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা ও প্রকৃত সুবিধাভোগীর কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী মূল্যে পোঁছানোর লক্ষ্যে সরকার নীতিগতভাবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য (ভোজ্য তেল, মসুর ডাল, চিনি) বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

তবে ঢাকা উত্তর, দক্ষিণ ও বরিশাল সিটি করপোরেশনে ফ্যামিলি কার্ড প্রণয়ন ও বিতরণের কার্যক্রম শেষ না হওয়ায় ১৬ থেকে ৩০ মে পর্যন্ত ট্রাক সেলের মাধ্যমে ভর্তুকি মূল্যে সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি বিক্রি বন্ধ থাকবে বলে জানায় টিসিবি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জুনে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এক কোটি নিম্ন আয়ের পরিবারকে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করবে টিসিবি।

এর আগে গত বুধবার এক বিজ্ঞপ্তিতে টিসিবি জানিয়েছিল, ৩০ মে পর্যন্ত সারা দেশে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক সেলের ডিলার পয়েন্টগুলোয় সয়াবিন তেল, চিনি, মসুর ডাল ও ছোলা বিক্রি করা হবে। টিসিবির ট্রাক থেকে সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকায়, চিনি প্রতি কেজি ৫৫ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৬৫ টাকায় ও গত মাসের অবশিষ্ট ছোলা ৫০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার