ঘোমটার আড়াল থেকে হাসলেন মেহজাবীন

news-image

বিনোদন প্রতিবেদক : আনুষ্ঠানিক বিয়ের ছবি প্রকাশ করেছেন মেহজাবীন চৌধুরী। ফেসবুকে ভক্ত-অনুসারীদের জানিয়েছেন প্রেমের গল্প। সদ্য প্রকাশিত সেসব ছবি দেখিয়ে নতুন পথচলায় শুভকামনা প্রত্যাশা করেছেন তিনি। পাশাপাশি তার বিয়েতে হাজির হওয়া অতিথিরাও পোস্ট করছেন মেহজাবীন-রাজীবের বিয়ের নানান রকম ছবি।

ঘোমটার আড়াল থেকে হাসলেন মেহজাবীন

গত ১৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্মাতা আদনান আল রাজীবকে বিয়ে করেন তিনি। গতকাল রোববার ছিল তাদের আনুষ্ঠানিক গায়েহলুদ ও মেহেদি অনুষ্ঠান। আজ বিয়ের আসর থেকে সাদা লেহেঙ্গায় ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

হলুদ শেষ, আজ কন্যার বিয়ে
২০১২ সালের ৯ এপ্রিল আদনান আল রাজীবের সঙ্গে দেখা হয় মেহজাবীনের। ফেসবুকে ভক্ত-অনুসারীদের সেই গল্প জানিয়েছেন অভিনেত্রী। সঙ্গে আবেগঘন ফেসবুক পোস্টে তিনি লিখেছেন তাদের প্রেমের গল্প।

সম্প্রতি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে মেহজাবীন অভিনীত ওয়েব সিনেমা ‘নীল সুখ’। কদিন আগে প্রেক্ষাগৃহে মুক্তি পায় মেহজাবীনের প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি