ঘূর্ণিঝড় ‘মোকা’: রোববারের এসএসসি পরীক্ষা পরিস্থিতি বুঝে স্থগিতের সিদ্ধান্ত

news-image

চলমান মাধ্যমিক ও সমমান পরীক্ষার মধ্যেই ঘূর্ণিঝড় মোকার পূর্বাভাস পাওয়া গেছে। রোববার ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বাংলাদেশের উপুকূলে। তাই এসএসসি পরীক্ষা পরিস্থিতি বুঝে স্থগিতের সিদ্ধান্ত নিবে শিক্ষামন্ত্রণালয়।

ইতোমধ্যো প্রাকৃতিক সম্ভাব্য এই দুর্যোগে পরীক্ষা হবে কিনা এ নিয়ে সংশয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা। উপকূলীয় এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরীক্ষার্থীদের মধ্যে ভয় ও শঙ্কা বিরাজ করছে।  তবে কর্তৃপক্ষ বলছে, ঝড়ের গতিপ্রকৃতি ও সার্বিক অবস্থা বুঝে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ঘূর্ণিঝড় ‘মোকা’র কারণে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত বা পেছানো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে, পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন আন্তঃশিক্ষা বোর্ড। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার।

তিনি বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পরিস্থিতি খারাপ হলে পরীক্ষা পরীক্ষা কি শুধু উপকূলীয় অঞ্চলে পরীক্ষা স্থগিত হবে নাকি সারাদেশে পরীক্ষা স্থগিত হবে এমন প্রশ্নে বোর্ড চেয়ারম্যান বলেন, এটাও পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

বোর্ড সূত্র বলছে, এর আগে পাবলিক পরীক্ষা চলাকালীন সময়ে এ ধরনের দুযোর্গে কেন্দ্রীয়ভাবে সব পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে নতুন সময়সূচিতে স্থগিত পরীক্ষা নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান