ঘুষ দিয়েও মেলেনি চাকরি, নেতার ছেলেকে গাছে বেঁধে পিটুনি

news-image

অনলাইন ডেস্ক : শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ভারতের পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পরেই অস্বস্তিতে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। এর মধ্যে চাকরি দেওয়ার নামে বহু মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের তৃণমূল নেতা শিবশঙ্কর নায়েকের বিরুদ্ধে। শুধু তাই নয়, চাকরি না পেয়ে তার স্ত্রী ও ছেলেকে বেধড়ক মারধর করেছেন প্রার্থীরা।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চাকরি দেওয়ার কথা বলে বহু মানুষের কাছ থেকে টাকা নিয়েছিলেন শিবশঙ্কর নায়েক। কিন্তু কথামতো চাকরি দিতে পারেননি তিনি। ফলে বারবার তার বাড়িতে গিয়ে টাকা ফেরত চান চাকরিপ্রার্থীরা। তাতেও টাকা ফেরত না পেয়ে আজ শনিবার বহু চাকরিপ্রার্থী শিবশঙ্কর নায়েকের বাড়িতে হাজির হন। তখন তৃণমূল নেতাকে না পেয়ে তার স্ত্রী এবং ছেলেকে মারধর করেন তারা। অভিযোগ উঠেছে, তৃণমূল নেতার ছেলেকে গাছে বেঁধে মারধর করা হয়েছে।

ভুক্তভোগীদের একজন দীপক মাইতি বলেন, ‘ছোট ভাইকে গ্রুপ ডি’তে চাকরি দিতে ৮ লাখ রুপি দিয়েছিলাম। পরে ২ লাখ রুপি ফেরত পেয়েছি। তবে চাকরি তো দূরের কথা, বাকি রুপিও ফেরত পাইনি। থানায় গেলেও অভিযোগ নেওয়া হয়নি।’ শিবশঙ্কর নায়েক তাদের খুন করার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন দীপক।

তৃণমূল নেতার স্ত্রী মলিনা নায়েকের দাবি, যদি তার স্বামী টাকা নিয়ে থাকে তাহলে তিনি যেমন দোষী তেমনি যারা টাকা দিয়েছে তারাও দোষী। তিনি বলেন, ‘যে টাকা নিয়েছে তাকে গিয়ে বলুক। আমরা কোনও দোষ করিনি। তাহলে আমাদের কেন মারধর করা হচ্ছে?’ চুলের মুঠি ধরে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। অপরদিকে চাকরিপ্রার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন, টাকা ফেরত না দিলে তারা ফের বিক্ষোভ করবেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার