ঘুমের ওষুধ খাইয়ে শরীরে এসিড পুশ করে স্বামীকে হত্যা: পুলিশ

news-image

যশোর প্রতিনিধি : যশোরে বিয়েবহির্ভূত সম্পর্কের জেরে ঘুমের ওষুধ খাইয়ে শীরায় এসিড পুশ করে জহির হাসান (৩৮) নামে এক ব্যক্তিকে হত্যা করেছেন তার স্ত্রী শেফালি বেগম। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে শহরের বকচর হুশতলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার পুলিশ শেফালি ও তার প্রেমিক ভাঙারি ব্যবসায়ী রবিউলকে গ্রেপ্তার করা হয়েছে।
হত্যার দায় স্বীকার করে শেফালি আজ যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদের আদালতে জবানবন্দি দিয়েছেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

নিহত জহির হাসান হুশতলার মৃত হোসেন আলীর ছেলে। তিনি ওই এলাকায় একটি ওষুধের দোকানে কাজ করতেন। আর তার স্ত্রী শেফালি একটি স্থানীয় ক্লিনিকের আয়া।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, জহির হাসান নামে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর সংবাদ পেয়ে মঙ্গলবার রাতে তার হুশতলার বাসায় যায় পুলিশ। এ সময় বিছানার উপর জহিরের মরদেহ পড়ে ছিল। মৃতের বাম হাতের শিরায় কালো দাগ দেখে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। একইসঙ্গে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জহিরের স্ত্রী শেফালীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শেফালি স্বামী জহিরকে হত্যার কথা স্বীকার করেন। তিনি জানান, বিয়েবহির্ভূত সম্পর্কের বিষয়টি ধরা পড়ায় প্রেমিক রবিউলের সহায়তায় তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এ ঘটনায় নিহতের ভাই গাজী শাহনেওয়াজ কোতয়ালি থানায় মামলা দায়ের করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মফিজুর রহমান জানান, শেফালির সঙ্গে শহরের শংকরপুরের রবিউল সরদারের বিয়েবহির্ভূত সম্পর্ক ছিল। এ নিয়ে গত সোমবার স্বামী জহিরের সঙ্গে শেফালির ঝগড়া হয়। তার জেরে স্বামীকে হত্যার পরিকল্পনা করেন তিনি। ঘটনার দিন দুপুরে প্রথমে স্বামীর খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। এরপর আগে থেকে সংগৃহীত মোবাইল ফোনের ব্যাটারির ভেতরের গুড়া এসিড পানিতে ভিজিয়ে তৈরি করা তরল ইঞ্জেকশনের মাধ্যমে জহিরের বাম হাতের শিরায় পুশ করেন। এ অবস্থায় রাতে জহির মারা যান। স্বামীকে খুনের কথা স্বীকার করেছেন শেফালি। তার দেওয়া তথ্য অনুযায়ী মোবাইল ফোনের ব্যাটারি ও সিরিঞ্জ উদ্ধার করেছে পুলিশ।

এদিকে শেফালির প্রেমিক রবিউল সরদারকে শহরের গোলপাতা মসজিদ এলাকার বাড়ি থেকে র‌্যাব গ্রেপ্তার করেছে।

র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম. নাজিউর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা স্বীকার করেছেন রবিউল। তাকে কোতয়ালি থানায় সোপর্দ করা হবে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান