ঘুমধুম সীমান্তে অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার

news-image

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের নয়াপাড়া এলাকা থেকে অবিস্ফোরিত অবস্থায় একটি মর্টারশেল উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মর্টারশেলটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, ঘুমধুম নয়াপাড়া বিজিবি চেকপোস্টের দক্ষিণে পরিত্যক্ত অবস্থায় মর্টারশেলটি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে বিজিবি অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্থানটি লাল পতকা দিয়ে ঘিরে ফেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য নুর হোসেন বলেন, দুপুর ১২টার দিকে বিজিবির সদস্যরা অস্ত্রটি উদ্ধার করে নিয়ে যান। এ ব্যাপারে বিজিবির বক্তব্য পাওয়া যায়নি।

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ঢাকা পোস্টকে বলেন, ঘুমধুমে একটি মর্টারশেল পাওয়ার খবর শুনেছি। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানি না।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান