ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই দাখিল পরীক্ষার্থী নিহত

news-image

অনলাইন ডেস্ক : টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই দাখিল পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রানা নামে আরও এক কলেজ শিক্ষার্থী।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার সংগ্রামপুর ইউনিয়নে আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকতা আজহারুল ইসলাম সরকার।

নিহতরা হলেন- সংগ্রামপুর ইউনিয়নের এগারকাহনিয়া গ্রামের ফজলু খানের ছেলে নাঈম খান (১৫) ও একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে শাকিল খান (১৫)। এ ঘটনায় একই এলাকার সুলতান মাহমুদের ছেলে রানা (১৭) গুরুতর আহত হন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শাকিল, নাইম ও রানা তিন বন্ধু শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে ঘাটাইল উপজেলার ছনখোলা বাজার থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। বেপোরোয়া গতিতে চালানো তাদের মোটরসাইকেলটি আমুয়াবাইদ নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা খেয়ে সড়কে পড়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী তিন জনই গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাকিল খান ও নাইম খান মারা যান। তাদের আরেক বন্ধু রানা গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান