ঘরে অনশনে ‘প্রেমিকা’ ভাবি, অন্যত্র বিয়ে করতে গিয়ে জরিমানা গুনলেন দেবর

news-image

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : দেবরের বিয়ের কথাবার্তা শুনে তার ঘরে উঠে অনশনে বসেছেন ভাবি। দাবি করছেন-দেবর তাকে বিয়ে না করলে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করবেন। এদিকে, ঘরে অনশনরত ভাবিকে রেখে অন্যত্র বিয়ে করতে গিয়ে জরিমানা গুনে বউ ছাড়াই ফিরে আসতে হয়েছে দেবরকে। পাবনার সাঁথিয়া উপজেলায় চাঞ্চল্যকর এ ঘটনার ঘটেছে।

ওই নারীর দাবি, বিয়ের পর থেকে গত ১৫ বছর ধরে দেবর ইব্রাহিমের সঙ্গে তার সম্পর্ক চলছে। কিন্তু গত ২৫ জানুয়ারি ইব্রাহিমের পরিবার গোপনে তার বিয়ে ঠিক করে। শুক্রবার ইব্রাহিমের বিয়ের দিন ধার্য হয়। এ খবর পেয়ে বিয়ের দাবিতে ২৬ জানুয়রি থেকে দেবরের ঘরে অনশনে বসেন তিনি। তারপরও ইব্রাহিম কয়েকজন বরযাত্রী নিয়ে গোপনে বিয়ে করতে যান।

স্থানীয়রা জানান, ওই নারী সেই বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে তাদের সম্পর্কের কথা সবাইকে জানান। তখন পাত্রীপক্ষ ইব্রাহিমের সঙ্গে মেয়ের বিয়ে দিতে অস্বীকার করে। তারা তাৎক্ষণিক সালিস বৈঠকে বসে বিয়ে বাড়িতে সব আয়োজনের খরচ বাবদ ৩০ হাজার টাকা ইব্রাহিমের কাছ থেকে আদায় করেন। ইব্রাহিমের সঙ্গে যাওয়া বরযাত্রীদেরও না খেয়ে ফিরে আসতে হয়।

অনশনরত নারী জানান, তিনি তিনদিন ধরে দেবরের ঘরে বিয়ের দাবিতে না খেয়ে বসেছিলেন। কিন্তু শনিবার তার শাশুড়ি তাকে ঘর থেকে বের করে দেন। বর্তমানে তিনি পাশের এক বাড়িতে আশ্রয় নিয়েছেন।

অভিযুক্ত ইব্রাহিম দাবি করেন, ভাবির সঙ্গে তার কোনোরকম প্রেমের সম্পর্ক নেই। ভাবি এর আগেও তার তিনটি বিয়ে ভেঙে দিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আবু দায়েন কালু জানান, দু’পক্ষই মৌখিকভাবে বিচার চেয়েছেন। ইউনিয়ন পরিষদে তাদের ডেকে খুব শিগগির একটা সমাধানের চেষ্টা করা হবে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার