ঘরেই বানান চিকেন রেজালা

news-image

অনলাইন ডেস্ক : মুরগির মাংস দিয়ে রান্না করা যেকোনো খাবারই সুস্বাদু। পোলাও কিংবা ভাত অথবা বিরিয়ানি: সবকিছুর সাথেই মানানসই যেন মুরগির একটি আইটেম। আসুন জেনে নিই মুরগি রেজালা তৈরির একটা ভিন্নধর্মী রেসিপি।

কী কী লাগবে
৫০০ গ্রাম মুরগির মাংস, ৪টি লবঙ্গ, ২টি দারুচিনি, ৪টি এলাচ, ৩টি তেজপাতা, মাখন, ১ কাপ টকদই, ১ টেবিল চামচ কাজুবাদাম, পেঁপের বীচির পেস্ট, তেল, ১ টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, ১ টেবিল চামচ আদা রসুনের পেস্ট, ৩টি পেঁয়াজের পেস্ট, লবণ পরিমানমতো, ৩টি কাঁচামরিচ, ১ টেবিল চামচ গরম মশলা, ৪টি শুকনো মরিচ, জাফরান এবং গোলাপ জল।

রন্ধন প্রণালী
প্রথমেই, মুরগির মাংস লবণ, সাদা গোলমরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, টকদই, পেঁয়াজের পেস্ট সবগুলো একসাথে মিশিয়ে ২ থেকে ৩ ঘন্টা মেরিনেট করে রাখুন। এরপর, চুলায় প্যান গরম হয়ে এলে এতে মাখন দিয়ে দিন। মাখন গলে গেলে এতে লবঙ্গ, দারুচিনি, এলাচ, তেজপাতা, পেঁয়াজের পেস্ট, আদা রসুনের পেস্ট, সাদা গোলমরিচের গুঁড়ো, লবণ, কাঁচামরিচ কুচি, কাজুবাদাম পেঁপের বীচির পেস্ট, টকদই দিয়ে দিন।

তারপর, এতে মেরিনেট করা মুরগির মাংসগুলো দিয়ে দিন। মাংস থেকে পানি বের হয়ে গেলে ঢাকনা দিয়ে অল্প আঁচে ৩০ মিনিট রান্না করুন। কিছুক্ষণ পর, এতে গরম মশলা, চিনি দিয়ে দিন।আরেকটি প্যানে তেল গরম হয়ে এলে এতে শুকনো মরিচ, পেঁয়াজের রিং, লবণ দিয়ে বাদামী রং না হওয়া পর্যন্ত ২-৩ মিনিট ধরে ভাজুন। এটি মুরগির রেজালার উপর এই মিশ্রণটি, জাফরান দিয়ে কয়েক মিনিট রান্না করুন।

ব্যস, হয়ে গেলো চিকেন রেজালা।

এবার, পোলাও অথবা ভাতের সাথে পরিবেশন করুন মজাদার মুরগির রেজালা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার