ঘরেই তৈরি করুন চাইনিজ ভেজিটেবল

news-image

নিউজ ডেস্ক : রেস্টুরেন্টে গিয়ে টাকা খরচ করে আমরা চাইনিজ ভেজিটেবল অর্ডার করে থাকি। যা চাইলে ঘরেই খুব সহজে তৈরি করা সম্ভব।

আসুন জেনে নেয়া যাক চাইনিজ ভেজিটেবলের প্রস্তুত প্রণালী-

এক কাপ হাড় ছাড়া মুরগির মাংস পাতলা করে কেটে ভালো করে ধুয়ে নিন। এরপর এর সাথে আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, আদা-রসুন বাটা, লবণ এবং ১ চা চামচ কর্ন ফ্লাওয়ার দিয়ে মুরগির মাংস মেরিনেট করে রাখুন। এবার ২ কাপ করে গাজর এবং পেঁপে সেদ্ধ করে নিন। কিন্তু সবজি যাতে একদম গলে না যায় সেদিকে খেয়াল রখুন। এখন একটি প্যানে তেল গরম করে ডিম ও সামান্য লবণ দিয়ে ঝুরঝুরে করে নিন।

এবার অন্য একটি প্যানে তেল গরম করে রসুন কুচি দিয়ে নাড়তে থাকুন। রসুন হালকা বাদামি হয়ে আসলে মেরিনেট করা মুরগির মাংস দিয়ে দিন। সাথে কাঁচামরিচ ফালি করে দিন। মাংস সেদ্ধ হয়ে গেলে দেড় কাপ পরিমাণ ক্যাপসিকাম কুঁচি দিয়ে ৫ মিনিট ভাজুন। এরপর সেদ্ধ করা গাজর ও পেঁপে এর মাঝে দিয়ে দিন।

স্বাদ বাড়ানোর জন্য সবজির সাথে আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, সয়া সস এবং টমেটোর সস মিশিয়ে নাড়তে থাকুন। সাথে সামান্য পানি দিন। কিছুক্ষণ জ্বাল করার পর ডিম এর ঝুরি দিয়ে দিন। সবজির ঘনত্ব এর জন্য ২ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার সামান্য গরম পানিয়ে গুলে সবজিতে দিয়ে দিন।

এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিন। ঝোল ঘন হয়ে আসলে নামিয়ে ফ্রাইড রাইস এর সাথে পরিবেশন করুন মজাদার চাইনিজ ভেজিটেবল।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান