‘ঘরভর্তি ট্রফি পড়ে আছে, আমার রাব্বি নাই’

news-image

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের শিবচরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিকেএসপির খেলোয়ার রাব্বি গাছির (২০) মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ বুধবার দুপুরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শিবচরের কুতুবপুর ইউনিয়নের বড় বেশবপুর গ্রামের জাহাঙ্গীর গাছির একমাত্র ছেলে রাব্বি। সে ঢাকা কলেজে বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। ২০২০ সালে বিকেএসপির বালক দলে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সে ক্রিকেট খেলায় অংশ নিতে সুইজারল্যান্ড গিয়েছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, গত সপ্তাহে জ্বর হলে প্রথমে রাব্বিকে শিবচরের একটি হাসপাতালে ভর্তি হয়। সেখানে পরীক্ষায় ডেঙ্গু জ্বর ধরা পড়ে। গত ৯ নভেম্বর তাকে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়েছিল। গতকাল রাতে সেখানে তার মৃত্যু হয়।

রাব্বির পরিবার জানায়, ক্রিকেট খেলার প্রতি প্রবল ঝোঁক ছিল রাব্বির। ২০২০ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) বয়সভিত্তিক ক্রিকেট বালক দলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল এবং খেলায় অংশ নিতে সুইজারল্যান্ড গিয়েছিল রাব্বি। এ ছাড়া ক্রিকেট খেলতে ভারতও সফর করেছিল দলের সঙ্গে।

রাব্বির বাবা জাহাঙ্গীর গাছি বলেন, ‘আমার ছেলে খেলাধুলায় ভালো ছিল। ও বিদেশে গিয়েও খেলেছে। ঘরভর্তি নানান ট্রফি পড়ে আছে, আমার রাব্বি নাই।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার