ঘন ঘন আগুন লাগা নাশকতা কি না, প্রশ্ন ফায়ার সার্ভিসের

news-image

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি রাজধানীর সর্ববৃহৎ পাইকারি পোশাকের মার্কেট বঙ্গবাজারসহ বেশ কয়েকটি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একের পর এক এ ধরনের অগিকাণ্ড কোনো নাশকতা কি না, এমন প্রশ্ন তুলেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। জরুরি সেবামূলক এই প্রতিষ্ঠানটি বলছে, ঘন ঘন অগ্নিকাণ্ডের বিষয়টি কোনো নাশকতা কি না, তা খতিয়ে দেখবে তদন্ত সংস্থা।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দিনগত রাতে রাজধানীর নবাবপুর সুরিটোলায় গোডাউনে লাগা ভয়াবহ আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে সাংবাদিকদের এসব কথা বলেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, বেশ কিছুদিন ধরে আমরা অগ্নিকাণ্ডের শিকার হচ্ছি। ঘন ঘন অগ্নিকাণ্ডের বিষয়টি কোনো নাশকতা কি না, তদন্ত সংস্থা তা খতিয়ে দেখবে।

এদিন রাত ১০টা ৮ মিনিটের দিকে সুরিটোলার আইয়ুব ভবনে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ও বাংলাদেশ সেনাবাহিনী সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনে রাত ১১টা ৪৫ মিনিটে।

তাজুল ইসলাম চৌধুরী বলেন, আগুন লাগা ভবনে গ্যাসের লাইন এবং সিলিন্ডার রয়েছে। গ্যাসের লাইন থেকে নাকি অন্য কোনোভাবে আগুন লেগেছে তা পরে খতিয়ে দেখা হবে। তবে এখানকার আগুন ছিল খুবই ক্রিটিক্যাল। দ্রুততার সঙ্গে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট নিয়ন্ত্রণে কাজ শুরু করায় আগুন আশেপাশের ভবনে ছড়াতে পারেনি।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, বরাবরের মতো আজও আগুন নিয়ন্ত্রণে আমাদের বেগ পেতে হয়েছে। উৎসুক জনতার ভিড় এবারও আমাদের ভুগিয়েছে। যদিও এক ঘণ্টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছি। সব সময় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সবার সহযোগিতা করা উচিত।

আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এখানকার কর্মচারীরা যে মেসে থাকতেন সেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এখন পর্যন্ত আগুনে কোনো হতাহতের খবর পাইনি। আগুনে ২০টির মতো গোডাউন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান