ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন তামান্না

news-image

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। এক সময়ে পর্দায় চুম্বনের দৃশ্যেও রাজি ছিলেন না তিনি। পরে সেই প্রতিজ্ঞা ভেঙে ‘লাস্ট স্টোরিজ ২’ ছবিতে অভিনেতা বিজয় বর্মার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন তামান্না।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় করার সময়ে আমাদের চেয়ে পুরুষদের বেশি অস্বস্তি হয়। ওরা ভাবেন, বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলে মহিলারা হয়ত খারাপ ভাববেন। মহিলাদের যাতে অস্বস্তি না হয়, সেই বিষয়টা নিয়ে ভাবতে হয়।’

‘লাস্ট স্টোরিজ ২’-তে বিজয়ের সঙ্গে তামান্নার চুম্বনদৃশ্য নেটদুনিয়ায় বেশ সাড়া ফেলেছিল। সেই ছবির সময় থেকেই সম্পর্কে জড়ান তামন্না ও বিজয়। বিজয় ছাড়াও ‘জি করদা’ ওয়েব সিরিজে অভিনেতা সুহেল নায়ারের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন তামন্না।

উল্লেখ্য, তামান্নার ছবি ‘আরানমানাই ৪’ বক্স অফিসে ভাল ব্যবসা করছে। এখনও পর্যন্ত এ ছবি ৪৭.৯০ কোটি রুটি আয় করেছে। ছবিটির সাফল্য দেখেই এই ছবির হিন্দি ডাবিং আগামী ২৪ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। অন্যদিকে, বিজয় বর্মার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে, ‘ডার্লিংস’, ‘মার্ডার মুবারক’, ‘জানে জান’, ‘দহাড়’, ‘মির্জাপুর’ ইত্যাদি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান