গড়ার আগেই রাজ-মিমের ভাঙন!

news-image

বিনোদন প্রতিবেদক : সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এরপর প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমা দিয়ে বড়পর্দায় তার পথচলা শুরু। আর সিনেমায় শরিফুল রাজের যাত্রা শুরু হয় রেদওয়ান রনির ‘আইসক্রিম’র মাধ্যমে।

সম্প্রতি রাজ-মিম অভিনীত ‘পরাণ’ আর ‘দামাল’ দর্শকদের মন জয় করে নিয়েছে। আর তাদের দিকে তাকিয়ে শোবিজে অনেকেই স্বপ্ন দেখছেন নতুন এক জুটির। কিন্তু দুজনের জুটি গড়ে ওঠার আগেই দেখা দিয়েছে ভাঙনের সুর!

নির্মাতা আবু রায়হান জুয়েল তার নতুন সিনেমা ‘পথে হলো দেখা’য় মিমকে কাস্ট করেছেন। আর বিপরীতে তিনি শরিফুল রাজের কথা ভাবছেন। কিন্তু সিনেমায় চুক্তিবদ্ধ হয়েও কাজটি করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন মিম। এমনটাই জানালেন নির্মাতা আবু রায়হান জুয়েল।

নির্মাতার ভাষ্য, ‘আমার নতুন ছবি “পথে হলো দেখা”য় মিমকে প্রায় এক বছর আগেই চুক্তিবদ্ধ করিয়েছি। রাজও স্ক্রিপ্ট দেখছেন। কিন্তু দুদিন আগে মিমকে ফোন করলে তিনি জানান, ছবিটি তিনি করবেন না। তবে কেন করবেন না- তা বলেননি।’

ধারণা করা হচ্ছে, সম্প্রতি শরিফুল রাজের সঙ্গে জড়িয়ে বিদ্যা সিনহা মিমের বিরুদ্ধে অভিযোগ আনেন পরীমনি। এই নিয়ে শোবিজ পাড়া থেকে শুরু করে নেটদুনিয়ায় তুমুল আলোচনা-সমালোচনা হয়েছে।

কথা রটে, শরিফুল রাজের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মিম! আর স্বামী রাজের বিরুদ্ধে এমন অভিযোগ আনেন পরী নিজেই। হয়তো এসব কারণেই সিনেমাটি করবেন না মিম।

এর আগে পরীমনিকে নিয়ে এই নির্মাতা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ নির্মাণ করেন। মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমাতে পরীর বিপরীতে আছেন সিয়াম আহমেদ।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার