গ্লাস কারখানায় আগুন, ১৩ ঘণ্টায়ও আসেনি নিয়ন্ত্রণে

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে নাসির গ্লাসওয়্যার অ্যান্ড টিউব ইন্ডাস্ট্রিজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গতকাল বুধবার রাত ১১টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গেছে। এ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস টাঙ্গাইল অফিসের ডিএডি মো. আলাউদ্দিন জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়ায় অবস্থিত গ্লাসওয়্যার কারখানাটিতে রাত ১১টার দিকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। খবর পেয়ে মির্জাপুর থানা, গোড়াই হাইওয়ে থানা পুলিশ এবং মির্জাপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে না আসায়, টাঙ্গাইল, কালিয়াকৈর, সখিপুর, বাসাইল ও এলেঙ্গা ফায়ার স্টেশনের আরও ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজে অংশ নেয়। তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে। প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও তা কয়েক কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান