‘গ্রেপ্তার’ হলেন অমিতাভ বচ্চন!

news-image

বিনোদন ডেস্ক : বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন নাকি গ্রেপ্তার হয়েছেন! গতকাল শুক্রবার নেটদুনিয়ায় এমন খবর ছড়িয়ে পড়তেই বিচলিত ‘বিগ বি’র ভক্ত-অনুরাগী মহল। কারণ অভিনেতা নিজেই এখবর জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

গতকাল শুক্রবার দুপুরে অমিতাভ বচ্চন তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। সেই ছবি দেখার পরেই ছড়ায় গুজব। কারণ ওই ছবিতে দেখা যাচ্ছে মুম্বাই পুলিশের একটি জিপের পাশে দাঁড়িয়ে আছেন অভিনেতা। তার মাথা ঝুঁকে রয়েছে। ছবিটির ক্যাপশনে বিগ বি লিখেছেন, ‘গ্রেপ্তার।’

আসলে অমিতাভ বচ্চন গ্রেপ্তার হননি। বয়স ৮০ ছুঁলেও রসবোধ যে এতটুকু কমেনি আবারও তার প্রমাণ দিলেন অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, সম্প্রতি বিনা হেলমেটে বাইক সফরের ছবি ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেওয়ার পর সমালোচিত হন অমিতাভ বচ্চন। বিষয়টি মুম্বাই পুলিশের ট্রাফিক শাখার কানেও পৌঁছায়। তাদের পক্ষ থেকে অভিনেতাকে জরিমানাও করা হয়।

বিষয়টি নিয়ে পরে অমিতাভ বচ্চন তার ব্লগে জানান, পুরো বিষয়টিই নিছক মজার ছলে করা হয়েছিল। সিনেমার শুটিং ফ্লোরে নিরাপত্তা কর্মীদের উপস্থিতিতে ছবিটি তোলা হয়েছিল। এ বারে, সেই ‘ঠাট্টা’কে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন অভিনেতা।

এই মুহূর্তে ঋভু দাশগুপ্ত পরিচালিত ‘সেকশন এইট্টি ফোর’ সিনেমার শুটিং করছেন অভিনেতা। তার ফাঁকেই এই ছবিটি তোলা হয়েছে।

অমিতাভ বচ্চন এই ছবি পোস্ট করার পর অভিনেতার রসবোধের প্রশংসায় মেতেছেন অনুরাগীদের একাংশ। কারও মতে, ‘অমিতাভ বচ্চনকে দমিয়ে রাখা খুব কঠিন।’ কেউ আবার ‘ডন’ ছবির জনপ্রিয় সংলাপ ধার করে লিখেছেন, ‘ডন কে ধরা শুধু কঠিন নয়, অসম্ভব।’ আবার কারও কথায়, ‘সচরাচর এরকম পোস্ট আপনি করেন না। কিন্তু আপনার এই পাল্টা জবাব দেয়ার কৌশল অতুলনীয়।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার