গ্রিসে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৩৮, পরিবহনমন্ত্রীর পদত্যাগ

news-image

আন্তজার্তিক ডেস্ক : গ্রিসের উত্তরাঞ্চলের লারিশা শহরের কাছে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনো পর্যন্ত ৩৮ জন নিহত হয়েছে। এটিকে গ্রিসের ইতিহাসে সবচেয়ে ভয়ংকর ট্রেন দুর্ঘটনা বলে দেশটির গণমাধ্যমে আখ্যা দেয়া হয়েছে।

বুধবার (১ মার্চ) এক প্রতিবেদনে বিবিসি জানায়, যাত্রীবাহী ট্রেনে ৩৫০ জন যাত্রী ছিল। ট্রেনের সামনের চারটি বগি লাইনচ্যুত হয়। দুটি বগি আগুনে পুড়ে যায়। যাত্রীবাহী ট্রেনটি রাজধানী এথেন্স থেকে উত্তরের শহর থেসালোনিকিতে রওনা করেছিল। আর মালবাহী ট্রেনটি বিপরীত দিক থেকে আসছিল।

এদিকে, এই ট্রেন দুর্ঘটনা গ্রিসের ইতিহাসে অন্যতম ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হিসেবে আখ্যা দিয়ে দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস বলেছেন, ‘সংশ্লিষ্টদের দুঃখজনক গাফিলতির’ কারণে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা হলেও এর দায় সংশ্লিষ্টদের।

অন্যদিকে,ট্রেন দুর্ঘটনার দায় নিয়ে পদত্যাগ করেছেন দেশটির পরিবহনমন্ত্রী কোস্টাস কারামানলিস। বুধবার (১ মার্চ) দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। এরপরই পদত্যাগের ঘোষণা দেন। এসময় তিনি বলেন, ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর আর দায়িত্বে থাকা মানায় না। তার এখনই সরে যাওয়া উচিৎ।

গ্রীসের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানিয়েছে, ট্রেন দুটি সংঘর্ষের আগে অন্তত ১২ মিনিট একই লাইনে ছিল। এ সময়ে ট্রেন দুটি প্রায় ১১ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, সংঘর্ষে যাত্রীবাহী ট্রেনের কিছু বগি লাইনচ্যুত হয়। কয়েকটি বগিতে আগুন লেগে বিস্ফোরণ ঘটে।

অ্যাঞ্জেলস তিয়ামোরাস নামের এক যাত্রী স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘দুর্ঘটনার সময় মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে।’

স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, যখন ট্রেন দুটির সংঘর্ষ হয় তার আগে যাত্রিবাহী ট্রেনটি ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে ছুটছিল। তবে মালবাহী ট্রেনটির গতি কেমন ছিল তা জানা যায়নি।

উল্লেখ্য, স্থানীয় সময় মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে লারিসা শহরে বিপরীতমুখী দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ ঘটে। ট্রেন দুটির মধ্যে একটি ছিল যাত্রীবাহী অপরটি মালবাহী। দুর্ঘটনার পর যাত্রীবাহী ট্রেনটির কয়েকটি বগিতে বিস্ফোরণ ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, যাত্রীবাহী ট্রেনটিতে অন্তত সাড়ে ৩শ’ যাত্রী ছিল।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার