গ্রিসে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৫৭

news-image

অনলাইন ডেস্ক : গ্রিসে গত মঙ্গলবার দেশটির ইতিহাসে ভয়াবহতম ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এতে আজ বৃহস্পতিবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে। দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

এই দুর্ঘটনার তদন্তে দেশটির সরকার ১০ জনের তদন্তকারী এক দল গঠন করেছে। এরমধ্যে ইলেনি নামে এক কর্মকর্তা বিবিসিকে বলেছেন, ৫৭টি অক্ষত লাশ থেকে ডিএনএ নেওয়া হয়েছে। ট্রেনের ধ্বংসস্তূপে এখনও উদ্ধার অভিযান চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

রেল দুর্ঘটনায় ইতোমধ্যে স্থানীয় স্টেশনমাস্টারের বিরুদ্ধে মানুষ হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনার দায় কাঁধে নিয়ে দেশটির পরিবহন মন্ত্রী পদত্যাগ করেছেন।

এদিকে এমন দুর্ঘটনায় আজ দেশটির অনেকে বিক্ষোভে নেমেছে। এথেন্সে দেশটির রেল অপারেটর হেলেনিক ট্রেনের সদরদপ্তরের বাইরে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই কোম্পানি দেশটির রেল ব্যবস্থার দেখভাল করে।

এ ছাড়া থেসালোনিকি এবং লারিসা শহরেও বিক্ষোভ হয়েছে। এছাড়া দেশটির অন্যান্য জায়গা থেকে বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। গ্রিসের সরকার জানিয়েছে, তারা এই ভয়াবহ রেল দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত করবে। ইতোমধ্যে এই দুর্ঘটনার কারণে তিনদিনব্যাপী জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান