গ্রিড বিপর্যয়ের ঘটনায় ২ কর্মকর্তা আজই বহিষ্কার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘গ্রিড বিপর্যয়ের ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) দুই কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করা হচ্ছে। আজকের মধ্যেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।’

আজ রোববার সচিবালয়ে পিজিসিবির তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রতিমন্ত্রী সংবাদিকদের এ তথ্য জানান।

নসরুল হামিদ বলেন, ‘চলতি সপ্তাহের মধ্যেই বিতরণ কোম্পানির দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হচ্ছে।’

জানা যায়, পিজিসিবির দুই কর্মকর্তার মধ্যে একজন সহকারী প্রকৌশলী এবং অন্যজন উপ-সহকারী প্রকৌশলী।

এর আগে গত ৪ অক্টোবর দুপুর ২টার পর হঠাৎ জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দেয়। দেশের চার জেলার একটা বড় অংশ ব্ল্যাকআউট হয়ে যায়। রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও এর আশেপাশের এলাকাগুলো ৬-৭ ঘণ্টা বিদ্যুৎহীন হয়ে পড়ে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান