গ্যালাক্সি এস ৬ কিনলে ১৫ হাজার টাকা পর্যন্ত ছাড়!

news-image

প্রযুক্তি ডেস্ক : এস ৬ মডেলের স্মার্টফোন কিনলে ১৫ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া শুরু করল স্যামসাং। সীমিত সময়ের জন্য স্যামসাং গ্যালাক্সি এস ৬ ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফার নিয়ে এসেছে যার নাম নাম ‘ক্যাশব্যাক অফার’। ২০ মে এক বিজ্ঞপ্তিতে স্যামসাং জানিয়েছে, এ অফারে প্রতিটি গ্যালাক্সি এস ৬ কিনলেই নগদ ১৫ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন ক্রেতা। বাজারে এখন এই ফোনের দাম ৬৯ হাজার ৯০০ টাকা। 

স্যামসাং শর্ত দিয়ে বলেছে, অফারটি পেতে স্যামসাং স্টোর থেকে গ্যালাক্সি এস ৬ কেনার সময় ক্রেতাকে তাদের নম্বর থেকে নতুন কেনা ফোনের সঙ্গে পাওয়া সিরিয়াল নম্বরটি এসএমএস করতে হবে। ফিরতি এসএমএসে ক্রেতাকে জানিয়ে দেওয়া হবে তিনি কত টাকা ক্যাশব্যাক পাবেন। এই এসএমএসের ওপর ভিত্তি করেই গ্রাহকেরা সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। সর্বনিম্ন ক্যাশব্যাক হবে সাত হাজার টাকা। অফারটি শুধুমাত্র এককালীন মূল্য পরিশোধের জন্য প্রযোজ্য অর্থাৎ যাঁরা কিস্তিতে ফোন কিনতে চান তাঁরা এই সুযোগ পাবেন না। 

অফার সম্পর্কে স্যামসাং বাংলাদেশ মোবাইল বিভাগের প্রধান হাসান মেহেদী বলেন, ‘ক্রেতাদের মাঝে এস ৬ এর ব্যবহার বাড়াতে এই অফার। সীমিত সময়ের এই অফারটির মাধ্যমে আমরা চাই ক্রেতারা গ্যালাক্সি এস ৬ ব্যবহারের মধ্য দিয়ে সর্বাধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত থাকুক।’ 

ক্যাশব্যাক অফার ছাড়াও স্মার্ট এক্সচেঞ্জ নামে পুরোনো স্মার্টফোনের বদলে নতুন স্যামসাং গ্যালাক্সি এস ৬ নামের স্মার্টফোন কেনার সুযোগও রেখেছে স্যামসাং। এর পাশাপাশি স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য রয়েছে বিশেষ অফার যেখানে গ্যালাক্সি এস ৬ ক্রয় করলে তারা পাবেন ১০ শতাংশ ক্যাশব্যাক।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার