গৌতম গম্ভীরের দলে মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : সাবেক ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের লিজেন্ডস লিগ ক্রিকেট (এলএলসি) টুর্নামেন্ট।

আর সেখানে ভারত দলের সাবেক ওপেনার গৌতম গম্ভীরের ইন্ডিয়া ক্যাপিট্যালস দলে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্লেয়ার্স ড্রাফট থেকে তাকে টেনে নিয়েছে গম্ভীরের দল।

মাশরাফি সতীর্থ হিসেবে পাবেন প্রোটিয়া লিজেন্ড জ্যাক ক্যালিসকে। আরও আছেন জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা ও মিচেল জনসন, আফগানিস্তানের আসগর আফগান, ইংল্যান্ডের রবি বোপারা।

আসন্ন এ এলএলসি টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করবে। টুর্নামেন্টের ১৫টি ম্যাচ হবে ছয়টি ভিন্ন শহরে হবে।

আগামী ১৬ সেপ্টেম্বর কলকাতার ইডেন গার্ডেনসে হবে উদ্বোধনী ম্যাচ। এ ছাড়া লখনৌ, দিল্লি, কুটাক, রাজকোট ও যোধপুরে হবে আসরের অন্য ম্যাচগুলো।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার