গোসলের ভিডিও দেখিয়ে ধর্ষণ, তরুণীর আত্মহত্যাচেষ্টা

news-image

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : গোপনে গোসলের ভিডিও ধারণ, পরে সেই ভিডিও দিয়ে ব্লাকমেইল করে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে জনি দেবনাথ নামের এক যুবকের বিরুদ্ধে। গত রোববার বিষয়টি সমাধানে সালিস ডাকা হলেও অভিযুক্ত জনি পালিয়ে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন ভুক্তভোগী তরুণী। আজ বুধবার ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন তিনি। কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার এলকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীর অভিযোগ, দুই মাস আগে গোসলের সময় অভিযুক্ত জনি গোপনে তার গোসলের ভিডিও ধারণ করেন। শারীরিক সম্পর্কে না জড়ালে সেই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার তার সঙ্গে শারীরিকি সম্পর্ক স্থাপন করেন ওই যুবক।

ভুক্তভোগীর মা জানান, ঘটনা জানাজানি হলে গত রোববার স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। কিন্তু সালিসের দিন অভিযুক্ত জনি পালিয়ে গেলে আত্মহত্যার চেষ্টা চালায় তার মেয়ে। বর্তমানে তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তরুণীর মা।

পূর্বধইর পশ্চিম ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রহিম পারভেজ বলেন, ‘ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় মেয়েটির ভবিষ্যতের কথা চিন্তা করি। এলাকার গণ্যমান্য লোকজন দু’পক্ষকে আমার বাড়িতে নিয়ে এসে সালিসে বসার চেষ্টা করে। কিন্তু অভিযুক্ত জনি দেবনাথ উপস্থিত না হওয়ায় বিষয়টি সমাধান করা সম্ভব হয়নি।’

এ ঘটনায় অভিযুক্ত জনি দেবনাথের মা বলেন, ‘শুনেছি একটি ভিডিও নিয়ে কি জানি হইছে। এর বেশি আমি কিছু জানি না’।

বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ধর্ষণের ঘটনায় কেউ অভিযোগ করেনি। তারপরও বিষয়টি খোঁজ-খবর নিয়ে দেখব। ঘটনা সত্যি হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান