গোল ঠেকিয়ে মাঠেই মারা গেলেন গোলরক্ষক

news-image

স্পোর্টস ডেস্ক : ফুটবল খেলতে গিয়ে নানা সময় দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন অনেক খেলোয়াড়। এবার সেই তালিকায় যোগ হলো বেলজিয়ামের আঞ্চলিক লিগের ক্লাব উইনকেল স্পোর্ট বিয়ের গোলরক্ষক আরনে এসপিল।

রোববার বেলজিয়ামের সংবাদমাধ্যম ভিআরটি নিউজের বরাত দিয়ে ব্রাজিলের সংবাদমাধ্যম ল্যান্স জানিয়েছে, পেনাল্টি ঠেকিয়ে মাঠেই জ্ঞান হারান এসপিল। মেডিকেল টিম আধাঘণ্টার মতো চেষ্টা করেও তার জ্ঞান ফেরাতে পারেনি।

২৫ বছর বয়সী এসপিল শনিবার এসকে ওয়েস্ট্রোজেবেকার বিপক্ষে ম্যাচে পেনাল্টি ঠেকিয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েন । ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি পায় ওয়েস্ট্রোজেবেকার। পেনাল্টি ঠেকিয়ে অচেতন এসপিল আর ফিরে আসেননি।

এ বিষয়ে উইনকেল স্পোর্টের সহকারী কোচ ডেয়েরচিনের জানান, ‘তখন খেলা চলছিল। এসপিল ক্ষিপ্রগতিতে বল ধরার পরই অচেতন হয়ে যায়। এটি খুবই মর্মান্তিক। তার মৃত্যু ঠিক কী কারণে হয়েছে, তা জানতে ময়নাতদন্ত করা হবে।’

এসপিলের মৃত্যুর বিষয়ে উইনকেল স্পোর্টের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে লেখা হয়েছে, ‘হুট করেই গোলরক্ষক আরনে এসপিলের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আরনের পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের গভীর সমবেদনা।’

ফুটবল মাঠে মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। এর আগে ২০০৩ সালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ক্যামেরুনের খেলোয়াড় মার্ক ভিভিয়ান ফো। ২০১৪ সালে প্রতিপক্ষের আঘাতে মাঠে মারা যান ইন্দোনশিয়ার প্রিমিয়ার লিগে খেলা পেরসিরাজার ফরোয়ার্ড আকলি ফাইরুজ। এ ছাড়া নানা সময়ে অনেক ফুটবলারই মারা যান ফুটবলে মাঠে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান