‘গোল্ডেন বলের অযোগ্য ছিলেন মেসি’

news-image

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনাকে শিরোপা এনে দিয়েছেন লিওনেল মেসি। পুরো আসরে দারুণ খেলে টুর্নামেন্ট সেরার পুরস্কার ‘গোল্ডেন বল’ জিতেছেন তিনি। মেসি ২০১৪ ব্রাজিল বিশ্বকাপেও সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন। তবে সেবার ফাইনালে জার্মানির কাছে হেরে রানার্সআপ হয়েছিল আর্জেন্টিনা।

কিন্তু ব্রাজিল আসরের সেই পুরস্কার নিয়ে এবার বিতর্ক তৈরি হল। এই বিতর্কের জন্ম দিয়েছেন ফিফার সে সময়ের সভাপতি সেপ ব্লাটার। তার দাবি, ‘অযোগ্য’ মেসিকে ভুল করে সোনার বল দেওয়া হয়েছিল।

যদিও নির্দিষ্ট পদ্ধতিতে নির্বাচিত হয়েই ২০১৪ সালের বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন মেসি। তার পারফরম্যান্স মুগ্ধ করেছিল ফুটবলপ্রেমীদের। দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করতে না পারলেও মেসির পারফরম্যান্স নিয়ে এত দিন কোনো প্রশ্ন ওঠেনি।
তবে প্রায় সাড়ে আট বছর পর প্রশ্ন তুললেন ব্লাটার। ফিফার সাবেক সভাপতি বলেন, ‘মেসি সোনার বলের যোগ্য দাবিদার ছিল না। ভুলবশত ওকে সেই পুরস্কার দেওয়া হয়েছিল। সেটা একটা ভুল ছিল।’

সেবার মেসি চারটি গোল করেছিলেন। এছাড়া কয়েকটি গোলে সহায়তা করেছিলেন সতীর্থদের। সোনার বল জেতার ক্ষেত্রে মেসির সঙ্গে লড়াইয়ে ছিলেন জার্মানির টমাস মুলার ও নেদারল্যান্ডসের আরিয়ান রোবেন।

সে প্রসঙ্গে ব্লাটার এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি কি কূটনৈতিক উত্তর দেব না সত্যি কথা বলব? সত্যি বলতে প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হিসাবে মেসির নাম ঘোষণা হওয়ায় কিছুটা অবাকই হয়েছিলাম। আমার মতে ওই সিদ্ধান্তটা সঠিক ছিল না।’

তিনি আরও জানিয়েছেন, সংশ্লিষ্ট কমিটি তাকে বিশ্বকাপে অংশ নেওয়া ১০ জন ফুটবলারের নাম বলেছিল। সেই ১০ জন ছিলেন সেরা ফুটবলার হওয়ার বিবেচনায়। সেই তালিকার সঙ্গে চূড়ান্ত ফলাফলের মিল খুঁজে পাননি বলে দাবি ব্লাটারের।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার