গোপনে স্কুলছাত্রীর গোসলের ভিডিও ধারণ, তরুণ গেপ্তার!

news-image

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট সদর উপজেলার সাহাপুর গ্রামে এক স্কুলছাত্রীর গোপনে গোসলের ভিডিও ধারণ করার অপরাধে শাকিব হোসেন (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে জামালগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার শাকিব হোসেন সাহাপুর পশ্চিমপাড়া গ্রামের ফরিদ আহম্মেদ বিপ্লবের ছেলে।

পুলিশ জানায়, গত ২৮ জানুয়ারি দুপুরে সদর উপজেলার সাহাপুর পশ্চিমপাড়া গ্রামের দশম শ্রেণির এক ছাত্রী বাসায় গোসল করছিলেন। এ সময় ওপর দিয়ে লুকিয়ে ওই ছাত্রীর গোসলের ভিডিও মোবাইলে ধারণ করেন অভিযুক্ত শাকিব হোসেন। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকেন ভুক্তভোগীকে।

নিরুপায় হয়ে এ ঘটনা পরিবারকে জানান ভুক্তভোগী ছাত্রী। এরই পরিপ্রেক্ষিতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ৫ এপ্রিল শাকিল হোসেনের নামে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেন। মামলার পরই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার