গেঁটেবাতে ঘরোয়া উপশম

news-image

স্বাস্থ্য ডেস্ক : গেঁটেবাত হাড়ের এক ধরনের প্রদাহজনিত রোগ। এ রোগে আক্রান্ত ব্যক্তি অস্থিসন্ধিতে প্রচণ্ড ব্যথা অনুভব করেন।

গেঁটেবাতের কারণে বিকলাঙ্গ হয়ে যাবার ঝুঁকি থাকে। কিন্তু ভয় নেই। কিছু নিয়ম মেনে চললে এ রোগ থেকে অনেকটা উপশম পেতে পারেন আপনি। ঘরোয়া পদ্ধতিতেই গেঁটেবাতের প্রদাহ বা ব্যথা থেকে উপশম পাবেন। স্বাস্থ্যবিশেষজ্ঞরা এ অভিমত জানিয়েছেন।

অন্ত্রের সুরক্ষা : গেঁটেবাতের ব্যথা মূলত অন্ত্র থেকে সৃষ্টি হয়। তাই অন্ত্রের সুরক্ষায় সঠিক খাবার নির্বাচন জরুরি বলে স্বাস্থ্যবিশেষজ্ঞদের অভিমত। যেসব খাবার গেঁটেবাতের কারণ সেগুলো বর্জন করতে হবে। দুধ এবং দুগ্ধজাত খাবার, চিনি, ডিম ইত্যাদি খাবার যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে বা খাদ্যতালিকা থেকে বাদ দিতে হবে।

আঁশজাতীয় খাবার গ্রহণ : পর্যাপ্ত পরিমাণে আঁশজাতীয় খাবার গ্রহণ গেঁটেবাতের বিরুদ্ধে রক্ষাকবচ হিসেবে কাজ করবে। শাক-সবজি এবং ফলমূলে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ থাকে যা গেঁটেবাত উপশমে দারুণ কাজ করে।

পরিশোধিত খাবার বর্জন : পরিশোধিত চিনি, তেল এবং খাদ্যশস্য অবশ্যই বর্জন করতে হবে। এ ছাড়া, অতিরিক্ত লবণ সমৃদ্ধ খাবার এবং যেসব খাবারে প্রিজারভেটিভ দে্য়ও থাকে সেগুলো খাদ্যতালিকা থেকে বাদ দিতে হবে।

রিলাক্স থাকুন : আপনাকে অবশ্যই উদ্বিগ্নতা পরিহার করে সবসময় রিলাক্স থাকতে হবে। কেননা, উদ্বেগজনিত কারণে গেঁটেবাতসহ নানা রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে। নিয়মিত ধ্যান বা মেডিটেশন করলে আপনি অনেকটা ভালো অনুভব করবেন, রিলাক্স থাকবেন।

হলুদ সমৃদ্ধ খাবার গ্রহণ : হলুদ ব্যথা নিরাময়ে দারুণ কার্যকরী। তাই হলুদ মিশ্রিত খাবার খেলে আপনি অস্থিসন্ধির ব্যথা থেকে অনেকটা মুক্ত থাকতে পারবেন।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার