গুলিতে নিহত প্রীতির পরিবার পেল ২০ লাখ টাকা অনুদান

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত বদরুন্নেসা মহিলা কলেজের ছাত্রী সামিয়া আফরিন প্রীতির (২৪) পরিবারকে ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রীতির বাবা জামাল উদ্দিনের হাতে পারিবারিক সঞ্চয়পত্র তুলে দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে গত তিন বছরে এনিয়ে ৩৫ হাজার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১১ শ’ ২১ লাখ টাকার অনুদান দেয়া হয়।
২৪ মার্চ (বৃহস্পতিবার) রাতে রাজধানীর শাহজাহানপুর আমতলা রেলগেট এলাকায় বান্ধবীর সঙ্গে রিকশায় থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন সামিয়া আফরিন। পরে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মূলত, যানজটে আটকে থাকা মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিটুকে এক দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। এসময় পাশের রিকশায় থাকা সামিয়ার শরীরেও গুলি লাগে।

সেসময় সামিয়ার বাবা জামাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, একজনকে মারতে গিয়ে আমার মেয়ের শরীরে গুলি লেগেছে। সন্তানের এমন মৃত্যু কোনো বাবা-মা চান না।

তিনি বলেন, আমি তো আমার মেয়েকে হারিয়েছি। যা হারিয়েছে, আমার হারিয়েছে। সম্পদ গেলে ফিরে পাওয়া যায়, কিন্তু কোনো প্রাণ গেলে তা আর ফিরে পাওয়া যায় না। এখন পর্যন্ত কোনও আইনানুগ ব্যবস্থা নেওয়ার ইচ্ছে আমাদের নেই।

তিনি বলেন, প্রীতি বদরুন্নেসা কলেজে ইন্টারমিডিয়েটে পড়তো। পরিবারের অবস্থা বিবেচনা করে প্রীতি নিজে চাকরির চেষ্টা করছিল। ১৫ হাজার টাকায় একটা অফিসে চাকরি নিয়েছিল। সামনের মাসে জয়েন করার কথা ছিল মেয়েটার। কিন্তু সেটা আর হলো না। এমন পরিস্থিতে কেউ যদি সহযোগিতা করে সেটা ভিন্ন বিষয়।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান