‘গুম হওয়া’ বিএনপি নেতার বাসায় মার্কিন রাষ্ট্রদূত

news-image

বিশেষ প্রতিবেদক : ২০১৩ সালে ‘গুম হওয়া’ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় গিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আজ বুধবার সকাল ৯টার দিকে তিনি সুমনের বাসায় যান। মার্কিন রাষ্ট্রদূত সেখানে প্রায় ২৫ মিনিট অবস্থান করেন। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় আরও উপস্থিত ছিলেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশ ডেস্কের অফিসার লিকা জনসন।

সুমনের বাসা থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ বিষয়ে সুমনের পরিবার থেকেও কিছু বলা হয়নি।

গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’-এর সংগঠক ও সুমনের বোন সানজিদা ইসলাম বলেন, ‘সরকার বারবার অসত্য বলে ঘটনাগুলো চেপে রাখতে চাইছে। এবার হয়তো তারা গুমের মামলাগুলো নিয়ে সত্যিকারের অনুসন্ধান শুরু করবে।’

এদিকে, মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস সুমনের বাসায় গেলে বাইরে জড়ো হন ‘মায়ের কান্না’ নামের একটি সংগঠনের নেতাকর্মীরা। সুমনের বাসা থেকে মার্কিন রাষ্ট্রদূত বের হলে প্রায় ৪৫ বছর আগের গুমের ঘটনা ও সামরিক শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তার কাছে স্মারকলিপি দেয় সংগঠনটি।

১৯৭৭ সালের ২ অক্টোবর বিদ্রোহ দমনের নামে বিমান বাহিনীর সহস্রাধিক সদস্য গুমের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সংগঠন ‘মায়ের কান্না’। তারা জিয়াউর রহমানের সামরিক সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেন। ৪৫ বছর পূর্বের গুমের ঘটনা ও সামরিক শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আন্তর্জাতিক তদন্ত দাবি করেন।

সাজেদুল ইসলাম সুমন ঢাকা মহানগর উত্তর বিএনপির তৎকালীন ৩৮ নম্বর ওয়ার্ড কমিটির (বর্তমান ২৫ নম্বর ওয়ার্ড) সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৩ সালের ৪ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরার তার খালার বাসা থেকে র‍্যাব পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। সেই থেকে নিখোঁজ আছেন এ বিএনপি নেতা।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার