গুম নেতা কর্মীদের বাড়িতে ঈদের দিন বিএনপি নেতৃবৃন্দ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদের দিন দলের গুম, কারাবন্দি ও করোনায় মূত্যু নেতাদের পরিবারের খোঁজ-খবর নিতে তাদের বাসায় গিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা।

শুক্রবার দুপুরে মোহাম্মদপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বাসায় দেখতে যান দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এসময় তিন রিজভীর সঙ্গে কথা বলে তার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। সম্প্রতি করোনামুক্ত হয়ে হাসপাতালের থেকে বাসায় গেলেও এখনো অসুস্থত রয়েছে রিজভীর।

পরে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর পরিবারের খোঁজ-খবর নিতে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে সঙ্গে নিয়ে গয়েশ্বর চন্দ্র রায় ইলিয়াসের বনানীতে বাসায় যান। তার সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনাসহ তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন।

এসময় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ঈদের দিন বলেই রিজভী এবং ইলিয়াস আলীর পরিবারের খোঁজ-খবর নিতে তাদের বাসায় গিয়েছিলাম।

বিএনপি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী বিএনপি ও অংঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ঈদের শুভেচ্ছা বিনিময় কর্মসূচি করেছেন।

অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের বাসায় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, রুহুল আলম চৌধুরীর বাসায় ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আহসানউল্লাহ হাসানের বাসায় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ‘নিখোঁজ’ তরিকুল ইসলাম ঝন্টুর বাসায় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, চৌধুরী আলমের বাসায় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কারাবন্দি ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইছহাক সরকারের বাসায় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স গিয়ে পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিয়েছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঈদ উপহার পৌঁছিয়ে দিয়েছেন।

এছাড়া নিখোঁজ সাজেদুল ইসলাম ঝন্টু ও জাহেদুল করীম তানভীরের বাসায় যুব দলের সাইফুল আলম নিরব, জাকির হোসেন সিদ্দিকীর বাসায় সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, নুরউদ্দিন জনি, মাহবুবুল হক সুজনের বাসায় মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, পুরান ঢাকায় মো. সোহেল, সম্রাট মোল্লার বাসায় ঢাকা দক্ষিণে গত নির্বাচনে মেয়র প্রার্থী ইশরাক হোসেন প্রমূখ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার সামগ্রি পৌঁছিয়ে দেন এবং পরিবারের খোঁজ-খবর নেন।

এবিষয়ে এমরান সালেহ প্রিন্স বলেন, আমাদের কেন্দ্রীয় নেতারা ঢাকায় আজকে ৭০/৮০ জনের মতো নেতা-কর্মীর বাসায় গিয়ে পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিয়েছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঈদ উপহার পৌঁছিয়ে দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার