গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে ৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর

news-image

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সোমবার (২৯ জানুয়ারি) ইরানি রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে এই তথ্য জানিয়েছে আলজাজিরা।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, সাজাপ্রাপ্ত চার আসামির আপিল সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেলে সোমবার তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে একটি বোমা হামলার পরিকল্পনা করার দায়ে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

এই চার ব্যক্তি মধ্য ইরানের শহর ইস্ফাহানের একটি কারখানায় হামলার পরিকল্পনা নিয়ে ইরাকের উত্তর কুর্দি অঞ্চল থেকে বেআইনিভাবে ইরানে প্রবেশ করেন। এই শহরে ইরানি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর জন্য অস্ত্র তৈরি করা হয়। তারা ২০২২ সালে এই হামলার পরিকল্পনা করেন। তবে ইরানি গোয়েন্দারা তা প্রতিহত করেন।

ইরানের বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান জানিয়েছে, সোমবার সকালে মোসাদের সঙ্গে জড়িত একটি গ্রুপের চার সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

ইরান ও ইসরায়েল দীর্ঘদিনের শত্রু। বর্তমানে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দুই দেশের দ্বন্দ্ব চরমে। গাজা যুদ্ধ শুরু হলে দুই দেশের উত্তেজনা আরও বাড়ে। ইসরায়েলের অভিযোগ, হামাস ও হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে মদদ দেয় ইরান। অন্যদিকে ইরানের অভিযোগ, অনেক ইরানি কর্মকর্তা ও বিজ্ঞানীকে হত্যা করেছে ইসরায়েল। ইরানের এ অভিযোগ স্বীকার না করলেও কোনো দিন অস্বীকার করেনি তেল আবিব।

এর আগেও ইসরায়েলসহ বিভিন্ন বিদেশি দেশের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে মানুষকে গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড কার্যকর করার কথা জানিয়েছে ইরান। গত ২৯ ডিসেম্বর মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান। তার আগে ১৬ ডিসেম্বর মোসাদের এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করে তেহরান। ওই ব্যক্তি ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ সিস্তান ও বেলুচিস্তানে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি করে আসছিলেন। তবে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার