গুঞ্জন থামিয়ে মাঠে নেমেও রোনালদো জেতাতে পারেননি দলকে

news-image

স্পোর্টস ডেস্ক : কদিন আগে জুভেন্টাস ছাড়ার গুঞ্জনটা নিজেই থামিয়ে দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রিও রোনালদোর থাকার বিষয়টি নিশ্চিত করেন। কিন্তু মৌসুমের প্রথম ম্যাচেই বেঞ্চে জায়গা হওয়ায় আবার গুঞ্জন শুরু হয় রোনালদোকে ঘিরে।

ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো জানায়, রোনালদো নিজেই কোচকে বলেছেন তাঁকে একাদশে না রাখতে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেরই তখন প্রশ্ন, রোনালদো কি তবে নতুন গন্তব্য খুঁজছেন? দলবদল বিশেষজ্ঞ ফাবরিজিউ রোমানো অবশ্য জুভেন্টাস সহ সভাপতি পাভেল নেদভেদের বরাত দিয়ে জানান, এটা রোনালদো ও ক্লাবের এক সঙ্গে নেওয়া সিদ্ধান্ত। রোনালদোর জুভেন্টাসে থাকা শতভাগ নিশ্চিত।

রোনালদোকে নিয়ে গুঞ্জনের রাতে উদিনেসের বিপক্ষে মাত্র ৩ মিনিটে লিড নেয় জুভেন্টাস। ‘তুরিনের বুড়ি’দের এগিয়ে দেন পাওলো দিবালা। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হুয়ান কোয়াদ্রাদো।

বিরতির পর ৫১ মিনিটে পেনাল্টি গোলে উদিনেসের হয়ে ব্যবধান কমান রবার্তো পেরেইরা। ম্যাচের ৬০ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে আরেকবার গুঞ্জন থামালেন রোনালদো। মাঠে নেমেও অবশ্য দলকে জেতাতে পারেননি এই পর্তুগিজ তারকা। জেরার্ড দেউলোফেউর শেষ মুহূর্তের গোলে ম্যাচ ড্র করে উদিনেস। অতিরিক্ত মিনিটে অবশ্য রোনালদো ঠিকই লক্ষ্যভেদ করেছিলেন। তবে অফসাইডের ফাঁদে বাতিল হয় সেই গোল। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করে হলুদ কার্ডও দেখতে হয়েছে রোনালদোকে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান