গুজরাটে ঝুলন্ত সেতু ধস, নিহত বেড়ে ১৪১

news-image

অনলাইন ডেস্ক : ভারতের গুজরাটে ঝুলন্ত সেতু ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁডিয়েছে ১৪১ জনে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ আমলে গুজরাটের মোরবিতে নদীর ওপর নির্মিত এ সেতুটি পাঁচ দিন আগে মেরামত শেষে চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়, রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় সেতুটি ভেঙে পড়ার সময় সেখানে প্রায় ৫০০ জন লোক ছিল।

গুজরাটের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ব্রিজেশ মের্জা এনডিটিভিকে বলেন, গত সপ্তাহে সেতুটি সংস্কার করা হয়েছে। আমরাও হতবাক। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সরকার এই ট্র্যাজেডির দায় নিচ্ছে।

সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সেতুর ওপর দাঁড়িয়ে কী ভাবে লাফালাফি করছেন অনেকে। এর পরেই নদীর ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতুটি।

এনডিটিভি জানিয়েছে, সেতুটি সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছিল ‘ওরেভা’ নামের একটি বেসরকারি সংস্থাকে। সংস্কারের জন্য দীর্ঘ ৭ মাস সেতুটি বন্ধ ছিল। গত ২৬ অক্টোবর চলাচলের জন্য খোলা দেওয়া হয়।

মোরবি পৌরসভার তরফে সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ওই সংস্থা তাদের কাছ থেকে কোনও ছাড়পত্র নেয়নি। এমনকি সেতু সম্পর্কে বিস্তারিত তথ্যও সরকারকে জানানো হয়নি বলে অভিযোগ। সরকার এই সেতু সম্পর্কে তেমন কিছুই জানত না, দাবি মোরবি পৌরসভা কর্তৃপক্ষের।

এ ঘটনার পর জরুরিভিত্তিতে উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনার সময় তিনি গুজরাটেই ছিলেন। সেতু ছিঁড়ে পড়ার পর জরুরি কর্মীদের সঙ্গে উদ্ধারকাজে অংশ নেন স্থানীয় লোকজনও। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গুজরাটের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেলকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।

দেশটির প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য এবং পরিস্থিতির দিকে নজর রাখার জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে দুর্ঘটনায় প্রাণ হারানো প্রতিটি পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন। রাজ্য সরকার প্রত্যেক মৃতের পরিবারকে ৪ লাখ এবং আহতদের ৫০ হাজার টাকা দেবে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান