গুগলের কাছে হেরে গেলো মানুষের বুদ্ধি

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :গুগলের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার ডিপমাইন্ড আলফাগো বিশ্বজুড়ে ‘গো’ খেলায় চ্যাম্পিয়ন কে জেই’কে হারাতে সক্ষম হয়েছে। তিন ম্যাচের ওই খেলায় গুগল আলফাগো পরপর দুটি ম্যাচ জিতেই জয় নিশ্চিত করে।

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা ডিপমাইন্ডের প্রতিষ্ঠাতা দেমিস হাসাবিস বলেছেন, কে জেই ঠিকঠাকভাবেই খেলছিলেন এবং আলফাগো’কে অনেকটা আটকেও ফেলেছিলেন। কে জেই আলফাগো’কে চাল দেয়ার জন্য একদম নির্দিষ্ট সীমার মধ্যে আটকে দিয়েছিলেন।

হেরে যাওয়ার পর কে জেই সাংবাদিকদের বলেন, আমি কিছুটা মুষড়ে পড়েছি। এটি বেশ কিছুটা দুঃখের বিষয় কারণ আমি বেশ ভালই খেলেছিলাম।

‘গো’ খেলায় খেলোয়াড়দেরকে সারিবদ্ধ ১৯টি পাথরকে পর্যায়ক্রমে সাজাতে হয়। এক্ষেত্রে যে আগে সবচেয়ে বেশি স্থানে পাথর বসাতে পারবে সেই খেলোয়াড় জয়লাভ করে।

এই খেলাকে পৃথিবীর অন্যতম কঠিন খেলা বলে মনে করা হয়। এছাড়া কম্পিউটারের জন্য এটি দাবা খেলার চেয়েও বহুগুণ চ্যালেঞ্জিং। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী

পুতিনকে ‘খুনি’ আখ্যা দিলেন জেলেনস্কি

নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার খবর গুজব: পুলিশ