গুগলকে ৯৩৬ কোটি রুপি জরিমানা

news-image

অনলাইন ডেস্ক : প্লে স্টোর নীতির ক্ষেত্রে নিজেদের ক্ষমতার অপব্যবহার করার অপরাধে গুগলকে ৯৩৬ কোটি রুপি জরিমানা করেছে ভারতের প্রতিযোগিতা কমিশন (কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া বা সিসিআই)।

মঙ্গলবার সংস্থাটিকে এ জরিমানা করা হয়। পাশাপাশি প্রযুক্তি প্রতিষ্ঠানটিকে অনৈতিকভাবে ব্যবসা বন্ধ করারও নির্দেশ দিয়েছে সিসিআই।

সিসিআই জানিয়েছে, পেমেন্ট অ্যাপের প্রচারের জন্য নিজেদের অবস্থানের অপব্যবহার করেছে গুগল। টুইটারে এই জরিমানার কথা ঘোষণাও করেছে গুগল।

গত সপ্তাহে গুগলকে ১ হাজার ৩৩৭ কোটি রুপি জরিমানা করেছিল সিসিআই। সে সময় বলা হয়েছিল, বাজারে সবচেয়ে প্রভাবশালী হওয়ার সুবিধা নিয়ে অনলাইন সার্চ এবং অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোরে নিজেদের অ্যাপ যেমন ক্রোম এবং ইউটিউবকে বাড়তি সুবিধা পাইয়ে দিয়েছে গুগল। সে কারণেই জরিমানা করা হয়।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান