গুঁড়িগুঁড়ি বৃষ্টির পূর্বাভাস, বাড়বে শীত

news-image

কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রাজশাহী, খুলনা, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের দু’এক জায়গায় আজ থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিসের তথ্যানুসারে, বৃষ্টির পর দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে। এরপর ধারাবাহিকভাবে তাপমাত্রা কমে আবারো শীতের অনুভূতি ফিরে আসতে পারে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম জানান, ‘আজ এবং কাল হালকা ও গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা আছে। এই দুইদিন রোদ কম থাকবে। কিছুটা রোদ, কিছুটা মেঘলা আবার কিছুটা বৃষ্টি এরকমভাবে চলতে পারে। এরপর একদিনের জন্য আবহাওয়া ভালো থাকতে পারে। তারপর আবারও মেঘের সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ১৬ এবং ১৭ জানুয়ারির পর শীত বাড়তে পারে।’

এসময় তিনি আরো বলেন, ‘বৃষ্টি শেষ হওয়ার পরে তাপমাত্রা কমতে শুরু করবে। তাপমাত্রা কমলে রাজশাহী, শ্রীমঙ্গল, নওগাঁ, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’

এদিকে, সারা দেশে শীত অব্যাহত থাকায় জনজীবনে ভোগান্তি বেড়েছে। ঠাণ্ডা বাতাসে শীতবস্ত্রের অভাবে দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ। কুয়াশায় ফসলের ক্ষতির শঙ্কায় রয়েছে কৃষক।

ঘন কুয়াশা ও ঠাণ্ডায় দুর্ভোগে সাধারণ মানুষ। কাজ করতে না পারায় আয় কমেছে খেটে খাওয়া মানুষের। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। শীত থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হচ্ছেন অনেকে।

এদিকে, ঘন কুয়াশায় বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় বোরোর আবাদ নিয়ে শঙ্কায় কৃষকেরা। মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। আবহাওয়া অফিস বলছে, আগামী সপ্তাহে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।

এর আগে, গত ২ জানুয়ারি চলতি মাসের পূর্বাভাস দিতে মিটিংয়ে বসে আবহাওয়া অধিদফতরের বিশেষজ্ঞ কমিটি। ঐ সভা থেকে জানুয়ারি মাসের পূর্বাভাসে বলা হয়, বছরের সবচেয়ে শীতলতম মাস জানুয়ারিতে সর্বোচ্চ তিনটি শৈত্যপ্রবাহ আসতে পারে। এর মধ্যে একটি তীব্র আকার ধারণ করতে পারে এবং জানুয়ারি মাসে ঢাকায় স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার