গাড়ি দুর্ঘটনায় আহত মালাইকা

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় আইটেম ডান্সার ও অভিনেত্রী মালাইকা অরোরা গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে মুম্বাইয়ের খোপোলি এলাকায় তার গাড়ির সঙ্গে আরও দুটি গাড়ির সংঘর্ষ হলে আহত হন তিনি।টাইমস অব ইন্ডিয়া, নিউজ১৮ সহ ভারতের একাধিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

খবর অনুযায়ী, আহত অবস্থায় মালাইকাকে নিয়ে যাওয়া হয়েছে মুম্বাইয়ের অ্যাপোলো হাসপাতালে। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এই দুর্ঘটনায় অভিনেত্রী একেবারেই সুস্থ রয়েছেন। আঘাত খুব একটা গুরুতর নয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কপালে সামান্য আঘাত পেয়েছেন অভিনেত্রী। কিন্তু দেরি না করে চিকিৎসার জন্য মুম্বাইয়ের অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। তদন্ত শুরু করেছে খোপোলি পুলিশ। তার পরে প্রয়োজন মতো এফআইআর দায়ের করা হবে।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় একটি ফ্যাশন ইভেন্ট সেরে মুম্বাই-পুণে এক্সপ্রেসওয়ে দিয়ে ফিরছিলেন মালাইকা। ৩৮ কিমি পয়েন্টে তার গাড়ির সঙ্গে আরও দুটি গাড়ির সংঘর্ষ হয়। ওই এলাকা এমনিতেই দুর্ঘটনাপ্রবণ। দুর্ঘটনায় তিনটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে।

মালাইকার গাড়িটি দুটি গাড়ির মাঝখানে ছিল। বাকি দুটি গাড়ির চালকরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে । তাই তারা কতটা আহত, তা স্পষ্ট নয়। কিন্তু গাড়ির নম্বর দেখে সবাইকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা হরেশ কলসেকর।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী