গাড়ি দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডস নিহত

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার দুই বারের বিশ্বকাপজয়ী ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার রাতে কুইন্সল্যান্ডের টাউন্সভিলে তার গাড়ি দুর্ঘটনার শিকার হয়।

দুর্ঘটনার পর ইমার্জেন্সি সার্ভিসের সদস্যরা তার জ্ঞান ফেরানোর চেষ্টা করলেও গভীর চোটের কারণে ঘটনাস্থলেই প্রাণ হারান সাবেক এই অলরাউন্ডার।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, টাউন্সভিল থেকে ৫০ কিলোমিটার দূরে হারভি রেঞ্জে ঘটনাটি ঘটে। কুইন্সল্যান্ড পুলিশ দুর্ঘটনার বিষয়টি তদন্ত করছে।

৪৬ বছর বয়সী সাইমন্ডসের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট দুনিয়ায়। সাবেক সতীর্থ থেকে শুরু করে একসময়ের প্রতিপক্ষরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইমন্ডসের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। কিছুদিন আগেই অস্ট্রেলিয়া ক্রিকেটের আরেক নক্ষত্র শেন ওয়ার্ন মারা যান হৃদরোগে আক্রান্ত হয়ে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান