গান শোনাতে সৌদি যাচ্ছেন মমতাজ

news-image

খলিল চৌধুরী,সৌদি আরব
সৌদি আরবের জেদ্দায় আগামী ৭ অক্টোবর মঞ্চ মাতাবেন ফোক গানের সুর সম্রাজ্ঞী মমতাজ বেগম। বাংলাদেশ মিউজিকাল শো ‘প্রবাসীদের আনন্দ উৎসব’-এ যোগ দিতে জেদ্দায় যাবেন তিনি।

সৌদি আরব সরকারের অনুমোদিত বাংলাদেশি ব্যবসায়ীদের তত্ত্বাবধানে এবং ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মিউজিকাল শো।

গত বুধবার জেদ্দার বাগদাদীয়া কারাম হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন আয়োজক কমিটির সদস্য সারতাজুল আলম দিপু।

তিনি জানান, সৌদি সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির তত্ত্বাবধানে এই প্রথম জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের আনন্দ দিতে সবচেয়ে বড় মিউজিকাল শো অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে সুর সম্রাজ্ঞী মমতাজ ছাড়াও থাকছেন ৯০ দশকের জনপ্রিয় কৌতুক অভিনেতা ও উপস্থাপক কাজল, কণ্ঠশিল্পী ঝিলিক, শিল্পী বাবলী সরকার, কণ্ঠশিল্পী প্রমা শেখ, রাইসা রোস। আরও থাকছে লেজার শো এবং স্থানীয় শিল্পীদের নাচ গান।

আতাউর রহমান ভূঁইয়া ও মারুওয়া উয়াজিউল্লাহর যৌথ সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির চেয়ারম্যান হাইফা মাহমুদ নাজি, আয়োজক কমিটির হাবিবুর রহমান ব্যাপারী, কামরুল হাসান জুয়েল, মোশারফ হোসেন খান, মোহাম্মদ মিল্লাত ও আজিজুর রহমান মিলন।

সৌদি আরবে আসার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত সুর সম্রাজ্ঞী মমতাজ। এক ভিডিও বার্তায় সৌদি আসার খবর নিশ্চিত করে মমতাজ বলেন, ‘সৌদিতে এর আগে ওমরাহ করতে গিয়েছি। এত বড় গানের অনুষ্ঠানে এই প্রথম অতিথি হয়ে আসছি। সৌদিতে আমার অসাধারণ সব ভক্ত আছেন, আমি খুবই উৎফুল্ল এ সফরের জন্য।’

ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির চেয়ারম্যান হাইফা মাহমুদ নাজি বলেন, জেদ্দার আসফান এলাকার আল-ফোরসিয়ায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। বাংলাদেশ মিউজিকাল শো’তে থাকছে বাংলাদেশিসহ বিভিন্ন কোম্পানির স্টল। এ ছাড়া অনুষ্ঠানে থাকছে র‍্যাফেল ড্র।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান