গান চুরির অভিযোগ

news-image

এই মুহূর্তে আয়ের দিক থেকে বিশ্বের সেরা গায়িকা। নানা দাতব্য কাজের জন্য গানের বাইরেও টেইলর সুইফটের সুনাম বিশ্বজুড়ে। 'গুড গার্ল' ইমেজের এ গায়িকার বিরুদ্ধেই এবার চুরির অভিযোগ! তাও 'শেক ইট অফ' গান নিয়ে, যেটি কি না তাঁর ক্যারিয়ারেরই অন্যতম সফল সিঙ্গেল। গত বছর মুক্তি পাওয়া '১৯৮৯' অ্যালবামের এই গানটি যৌথভাবে লিখেছেন সুইফট, ম্যাক্স মার্টিন ও শেলব্যাক। কিন্তু জেসি ব্রাহাম নামের এক গীতিকারের দাবি ২০১৩ সালে তাঁর লেখা 'হেটারস গনা হেট' থেকে চুরি করা হয়েছে গানটি। পরীক্ষা করে দুটি গানের বেশ কয়েকটি লাইনের মধ্যে মিলও পাওয়া গেছে। গান চুরির অভিযোগে এর মধ্যেই সুইফটের বিরুদ্ধে চার কোটি ২০ ডলারের (৩২৭ কোটি টাকা প্রায়) মামলা করেছেন ব্রাহাম। তবে এ বিষয়ে গায়িকার কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত বছর মুক্তি পাওয়া 'শেক ইট অফ' গানটি তিনটি শাখায় গ্র্যামি মনোনয়নও পেয়েছিল।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ