‘গান’ অ্যাপে অবমুক্ত ওয়ারফেজের নতুন গান ‘মায়া’

news-image

অনলাইন ডেস্ক : বহুদিন পর ওয়ারফেজের নতুন গান। নতুন গান মানেই একটা অন্যরকম উন্মাদনা, অন্যরকম আকাঙ্ক্ষা। আর সেটা যদি ওয়ারফেজের হয়, তাহলে তো কথাই নেই।

গত ৩১ অক্টোবর অবমুক্ত হলো ওয়ারফেজের নতুন গান ‘মায়া’। আনকোরা এই গানটি অবমুক্ত হয়েছে মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘গান’-এ। গানটির কথা ও সুর করেছেন ওয়ারফেজের বর্তমান ভোকাল পলাশ নূর। সংগীত আয়োজন করেছেন মনিরুল ইসলাম টিপু, ইবরাহিম আহমেদ কমল এবং সামির হাফিজ। আর গানটি প্রযোজনা করেছেন মনিরুল ইসলাম টিপু এবং সামির হাফিজ।

গানটি প্রসঙ্গে ওয়ারফেজ ব্যান্ড লিডার ও ড্রামার মনিরুল ইসলাম টিপু দেশ রূপান্তরকে বলেন, অনেকদিন পর গানে ফিরল ওয়ারফেজ। ওয়ারফেজের গান যেমন হয়- এটিও তেমনই। আমরা সব সময়ই শ্রোতাদের কথা মাথায় রেখে গান করি। এবারও তার ব্যতিক্রম হয়নি। আশা করি শ্রোতারা গানটিকে ভালোভাবে নেবে। এর মধ্যেই আমাদের পরবর্তী শোগুলোতে এই গানটি শোনার আগ্রহ প্রকাশ করছেন আমাদের অনুরাগী ও শ্রোতারা।

নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানটি অবমুক্ত হলো, এখন তো অর্থের বিনিময়ে গান শুনতে হবে। এ ধরনের স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর ভবিষ্যৎ কেমন হতে পারে জানতে চাইলে টিপু বলেন, পয়সা দিয়ে গান শোনার ব্যাপারে এ দেশের মানুষের কখনোই সামান্য কুণ্ঠাবোধ ছিল না। এখনো নেই বলেই আশা করি। আমরা একসময় অডিও ক্যাসেট ও পরে সিডি কিনে গান শুনেছি। মাঝখানে কিছুদিন সরাসরি অর্থের বিনিময়ে গান শোনাটা বন্ধ ছিল। এখন সেটা আবার ধীরে ধীলে চালু হচ্ছে। আমরা একের পর এক টিকেট কনসার্ট করছি। আমাদের শো হাউজফুল হচ্ছে। আশা করি, মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে টাকা দিয়ে গান শোনাটা একসময় এ দেশের মানুষের অভ্যাস হয়ে যাবে। আর একটা কথা- একটা গান তৈরি করতে এত শ্রম, মেধা ও অর্থ খরচ, সে গানটা আপনি কেন বিনাপয়সায় শুনবেন! খুব শিগগিরই মানুষ এভাবে গান শুনেই অভ্যস্ত হবে।

সব শেষে তিনি স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে গান শোনা আরো সহজ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান