গাজীপুরে শিক্ষক দম্পতির হত্যাকারীদের বিচার দাবি

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে প্রাইভেটকার থেকে শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ শনিবার দুপুরে টঙ্গী শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় শিক্ষার্থীরা শিক্ষক দম্পতির হত্যাকারীদের বিচারের দাবি সংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন শ্লোগান দেয়। তারা প্রধান শিক্ষক জিয়াউর রহমান ও তার স্ত্রীর হত্যায় জড়িতদের শাস্তি দাবি করেন। এর আগে গতকাল শুক্রবার রাতে প্রধান শিক্ষক জিয়াউর রহমানের ভাই আতিকুর রহমান বাদী হয়ে গাছা থানায় অজ্ঞাত নামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ, র‌্যাব, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-সহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল মাঠে কাজ করছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান