গাজীপুরে এনা পরিবহনের ধাক্কায় সিএনজির ৫ যাত্রী নিহত

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ঈদের দিন বিকালে যাত্রীবাহী এনা পরিবহন বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরো একজন।

নিহতরা হলেন, কুড়িগ্রাম জেলার সাদুল্লা হাজীপাড়া গ্রামের আলতাফ হোসেনের মেয়ে রেনু বেগম , গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকার রমিজ উদ্দিনের ছেলে মো. হোসেন, জামালপুর জেলার সানন্দবাড়ী গ্রামের মৃত সফিকের স্ত্রী সাথী বেগম। বাকি দুজনের একজনের নাম সফিক জানা গেলেও তার বিস্তারিত পরিচয় সহ অপর নিহতের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে ফাঁকা মহাসড়কের সফিপুর ফ্লাইওভারের সংযোগস্থলে দ্রুতগামী একটি এনা পরিবহনের বাসের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে সিএনজিযাত্রী এক যুবক ঘটনাস্থলেই মারা যান। বাকিদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসপাতালে আরও ৪ জনের মৃত্যু হয়। অপর একজন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, বিকালে সফিপুর এলাকায় একটি বাসের সঙ্গে সিএনজির সংঘর্ষে মোট পাঁচজন নিহত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান