গাজা নিয়ে ‘প্যারিস-বৈঠকে’ হাজির ইসরায়েল

news-image

অনলাইন ডেস্ক : গাজা পরিস্থিতি নিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। ইসরায়েলের কর্মকর্তারা জানিয়েছেন, রোববার হওয়া এ বৈঠকে মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ছিলেন।

বৈঠকে গাজা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলেও এখনো আলোচনায় অনেক ‘ফাঁক’ থেকে গেছে। খবর ডয়েচে ভেলের

ওই বৈঠকে সিআইএ প্রধান নিজে উপস্থিত ছিলেন। কীভাবে গাজায় সংঘর্ষ-বিরতি করা যায় তা নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করেন তিনি। বৈঠক চলাকালীন কোনো কোনো সংবাদসংস্থা জানায়, আলোচনা ফলপ্রসূ হচ্ছে। একটি সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করছে সবপক্ষ। যেখানে ইসরায়েলের দাবি অন্তত ১০০ জন বন্দিকে মুক্তি দিতে হবে। তার বদলে তারা দুইমাসের সংঘর্ষ-বিরতিতে রাজি হবে।

এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর থেকে বলা হয়, আলোচনায় অগ্রগতি হলেও অনেক ফাঁক আছে। চলতি সপ্তাহে আবার বৈঠক হবে। আপাতত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তবে সংবাদমাধ্যমের রিপোর্টকেও খারিজ করা হয়নি। অর্থাৎ, সংঘর্ষ-বিরতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলেই মনে করা হচ্ছে।

ইসরায়েলের বিক্ষোভকারীদের অবরোধ
গাজায় সাহায্য নিয়ে যে ট্রাক ঢুকছে রোববার সেই ট্রাক আটকে দেয় ইসরায়েলের বিক্ষোভকারীরা। রাস্তা অবরোধ করে তারা ট্রাক আটকে দেয়। অন্তত ১০০ জন বিক্ষোভকারী সেখানে উপস্থিত ছিলেন। ইসরায়েলের সেনা অবশ্য জানিয়েছে ফিলিস্তিনের সীমান্তে অবস্থিত ওই এলাকাটি সেনা-এলাকা বলে চিহ্নিত হয়েছে। সাধারণ মানুষের সেখানে প্রবেশ নিষেধ। তারপরেও কয়েকশ মানুষ সেখানে দাঁড়িয়ে কীভাবে বিক্ষোভ দেখালেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।

এদিন যারা বিক্ষোভ দেখিয়েছেন, তাদের মধ্যে বেশ কয়েকজন হামাস যাদের পণবন্দি করেছে তাদের আত্মীয়। তাদের বক্তব্য, হামাস বন্দিদের মুক্তি না দিলে তারাও সাহায্যের ট্রাক গাজায় ঢুকতে দেবেন না।

যুক্তরাজ্যের জাহাজে ড্রোন হামলা

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস জানিয়েছেন, শনিবার লোহিত সাগরে তাদের জাহাজ লক্ষ্য করে হুতিরা একটি ড্রোন আক্রমণ চালিয়েছিল। ড্রোনটিকে ধ্বংস করা হয়েছে। সি ওয়াইপার মিসাইলের সাহায্যে ওই ড্রোনটি ধ্বংস করা হয় বলে প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন। জাহাজ এবং তার কর্মীদের কোনো ক্ষতি হয়নি বলেও জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার