গাজা ছাড়তে বাসিন্দাদের ৩ ঘণ্টার আলটিমেটাম দিলো ইসরায়েল

news-image

গাজায় বড় পরিসরে স্থল অভিযান চালানোর পরিকল্পনা করছে ইসরাইল। এ কারণে মাত্র তিন ঘণ্টার মধ্যে সেখানকার বাসিন্দাদের ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।

জানা গেছে, গাজা বাসিন্দাদের উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে সরে যাওয়ার জন্য ‘নিরাপদ করিডোর’ চালু করেছে ইসরায়েলি বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) দেওয়া পোস্টে তারা জানিয়েছে, রোববার (১৫ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত তারা কোনো হামলা চালাবে না।

ইসরায়েলি বাহিনী আরও বলেছে, গাজা সিটিসহ স্থানীয় সব বাসিন্দাকে আমরা বেশ কয়েকদিন ধরেই দক্ষিণ গাজায় চলে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা জানাতে চাই, গাজাবাসীদের দক্ষিণাঞ্চলে যাওয়ার জন্য সমুদ্র তীরবর্তী অঞ্চলে করিডোর খোলা হয়েছে। এই পথে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আমরা কোনো অভিযান চালাবো না। আমাদের কাছে আপনাদের নিরাপত্তা গুরুত্বপূর্ণ।

এর আগে জানা যায়, গাজায় স্থল-আকাশ-জলপথে হামলার জন্য পরিকল্পনা করছে ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, তাদের সেনারা সব ধরনের প্রস্তুতি নিয়েছে। তবে কবে নাগাদ এই স্থল অভিযান শুরু হবে তা এখনো নিশ্চিত নয়।

শনিবার (১৪ অক্টোবর) রাতে ইসরায়েলি সেনাদের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এর আগে গত শনিবার (৭ অক্টোবর) যেখানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস হামলা চালিয়েছিল সেখানেই ভারী অস্ত্রে সজ্জিত ইসরায়েলি সৈন্যদের সঙ্গে সাক্ষাত করেন তিনি। একটি ভিডিও ফুটেজে তাকে বুলেট প্রুফ পোশাকে ইসরায়েলি সেনাদের সঙ্গে কথা বলতে দেখা যায়।

সে সময় সেনাদের উদ্দেশে তিনি বলেন, সামনে যা হতে পারে তার জন্য কি আপনারা প্রস্তুত? এর উত্তরে সেনারা জানান, তারা পুরোপুরি প্রস্তুত। হামাস নেতাদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের শীর্ষ নেতারা। তারা বলছেন, গাজা আগে যা ছিল সেই অবস্থায় আর কখনো ফিরবে না।

নেতানিয়াহু বলেছেন, প্রতিটি হামাস সদস্য একজন মৃত ব্যক্তি। ইসরায়েল গাজার সম্ভাব্য অভিযানের নাম দিয়েছে দ্য অপারেশন সোর্ডস অব আয়রন। ধারণা করা হচ্ছে, গাজার ইতিহাসে যত সামরিক পরিকল্পনা এর আগে হয়েছে, এটি হবে তার অনেক বেশি জোরালো অভিযান।

সূত্র: আল জাজিরা

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান