গাজায় ইসরায়েলের বিমান হামলা, নিহত ২

news-image

আন্তর্জাতিক ডেস্কন : ফিলিস্তিনের গাজা উপত্যকায় হঠাৎ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। একটি বহুতল ভবনে চালানো এ হামলায় অন্তত দুজন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। শুক্রবার (৫ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

পশ্চিম তীরে এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি নেতাকে গ্রেফতারের জেরে কয়েকদিন ধরে চলা উত্তেজনার মধ্যেই এ হামলা চালালো দখলদারবাহিনী।

ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডস জানিয়েছে, গাজা শহরের কেন্দ্রে প্যালেস্টাইন টাওয়ারের একটি অ্যাপার্টমেন্টে বিমান হামলায় মারা গেছেন তাইসির আল-জাবারি নামে তাদের এক কমান্ডার।

ফিলিস্তিনি মেডিক্যাল সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলার পর আহত অবস্থায় অন্তত ১৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা মাত্র দুপুরের খাবার খেয়েছি আর বাচ্চারা খেলছিল। সেসময় আমরা যে টাওয়ারে থাকি সেখানে হঠাৎ বিশাল বিস্ফোরণ ঘটে। এরপর আমরা দৌড়ে পালাই। আওয়াজ ছিল ব্যাপক। আমরা খুব অবাক হয়েছিলাম। কারণ, জায়গাটি বেসামরিক লোকে পূর্ণ। আমি হতাহত অনেক লোককে সরিয়ে নিতে দেখেছি।

তাৎক্ষণিকভাবে এটি নিশ্চিত নয় যে, ইসরায়েলের মূল লক্ষ্যবস্তু কী ছিল বা পরিস্থিতি কতদূর গড়াবে। তবে গাজার বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটেছে। অবরুদ্ধ এলাকাটির আকাশে ইসরায়েলি ড্রোন ওড়ারও শব্দ পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান