গাজার পার্লামেন্ট দখল করেছে ইসরাইলি সেনাবাহিনী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলি সেনাবাহিনী মঙ্গলবার বলেছে, তারা গাজার পার্লামেন্ট ভবন এবং গাজা শহরের হামাস দ্বারা পরিচালিত অন্যান্য সরকারী প্রতিষ্ঠান দখল করেছে।

আরও বলেছে, সেনারা ফিলিস্তিনি ভূখন্ডে তাদের আক্রমণ প্রশস্ত করেছে। বুধবার প্রকাশিত এএফপির খবরে বলা হয়েছে, সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সামরিক ইউনিটগুলো হামাস সংসদ, সরকারী ভবন, হামাস পুলিশ সদর দপ্তর দখল করেছে।

এছাড়াও একটি প্রকৌশল অনুষদ যা অস্ত্র উৎপাদন ও উন্নয়নের জন্য একটি প্রতিষ্ঠান হিসাবে কাজ করেছিল সেটিও নিয়ন্ত্রণে নিয়েছে বলেও জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, হামাসের সরকারী প্রতিষ্ঠানগুলো ৭ অক্টোবর ইসরাইলে অভিযানের প্রস্তুতির প্রশিক্ষণ সহ সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল। তবে হামাস প্রতিষ্ঠান দখলের বিষয়ে ইসরাইলি সেনাবাহিনীর ঘোষণা প্রত্যাখ্যান করেছে।

হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম এক বিবৃতিতে বলেছেন, এই পদক্ষেপটি ছিল বিজয় তৈরির একটি মনগড়া প্রচেষ্টা এবং খালি স্থান বা পূর্বে লক্ষ্যবস্তু ও ধ্বংস করা স্থানগুলির কাল্পনিক নিয়ন্ত্রণ।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান