গাজায় যুদ্ধবিরতি চেয়ে বাইডেনকে চিঠি ৬০ হলিউড তারকার

news-image

অনলাইন ডেস্ক : অস্কারবিজয়ী অভিনেতা জোয়াকুইন ফিনিক্স ও কমেডিয়ান জন স্টেওয়ার্টসহ ৬০ হলিউড তারকা লিখিত বার্তায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন।

তারা লিখেছেন, ‘পবিত্রভূমির সব মানুষের জীবনের প্রতি শ্রদ্ধা জানাতে আপনার প্রশাসন ও সব বিশ্বনেতাদের অনুরোধ করছি। আর সময় নষ্ট না করে দ্রুত যুদ্ধবিরতির ব্যবস্থা করুন। গাজায় বোমাবর্ষণ বন্ধ করুন। বন্দিদের নিরাপদ মুক্তির ব্যবস্থা করুন।’ খবর আল-জাজিরার

এতে আরও লেখা হয়, ‘এ ঘটনায় আমরা নীরব ছিলাম-এমন বার্তা ভবিষ্যৎ প্রজন্মকে দিতে চাই না।’ অবরুদ্ধ গাজাবাসীদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার অনুরোধও সেই বার্তায় করা হয়েছে।

এতে সই করা ৬০ তারকার মধ্যে আরও আছেন সুসান সারানডন, ক্রিস্টেন স্টেওয়ার্ট, কুইনটা ব্রুনসন, রামি ইউসুফ, রিজ আহমেদ ও মাহেরশালা আলি।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান